এবারে আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও আজকের দিনকে নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন বিরাট কোহলি। কেননা আইপিএলের ইতিহাসে এই দিনে ‘গোল্ডেন ডাকের’ হ্যাটট্রিক করেছেন ভারতীয় ব্যাটার।
তাই ২৪ এপ্রিলকে মনে রাখতে চাইবেন না কোহলি। ঠিক যেমন আনলাকি থার্টিনকে পছন্দ করেন না অনেকে। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে প্রথম বলেই আউট হন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গেলুরুর অধিনায়ককে এলবিডব্লিউ করে টুর্নামেন্টে লজ্জাজনক রেকর্ডটি উপহার দিয়েছেন ট্রেন্ট বোল্ট।
এর আগে আরও দুই মৌসুমে এই দিনেই প্রথম বলেই আউট হয়েছেন কোহলি। গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনে ব্যাটিং করতে নেমে মার্কো ইয়ানসেনের বলে গোল্ডেন ডাক মারেন ভারতের সাবেক অধিনায়ক।
আর এই দিনে সর্বপ্রথম কোহলি শূন্য রানে আউট হন ২০১৭ আইপিএলে। টুর্নামেন্টের ২৭ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বোলার নাথান কোল্টার নাইনের বলে কোনো রান না করেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি। আজ এলবিডব্লিউ হলেও গত দুই ম্যাচে ক্যাচ আউট হয়েছেন ক্রিকেটে ‘রানমেশিন’ নামে খ্যাত এই ব্যাটার।
আজ এমন লজ্জার রেকর্ড গড়লেও টুর্নামেন্ট ফর্মে আছেন কোহলি। ৭ ম্যাচে ৪৬.৫০ গড়ে ২৭৯ রান করে রান সংগ্রাহকের তালিকায় তিনে আছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। আর সমান ম্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করে সবার শীর্ষে আছেন তাঁরই দলের সতীর্থ ও অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে