
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করার পর তামিম ইকবাল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। আজ সংবাদ সম্মেলনে তামিম আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা। তামিমের দাবি, বোর্ডে তাঁর নিজস্ব কোনো লোক নেই এবং ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন তিনি।
আইসিসি থেকে পাওয়া অর্থে অনেক আগেই আর্থিকভাবে বিসিবি শক্তিশালী হলেও বাণিজ্যিক ক্ষেত্রে বোর্ডে সিন্ডিকেটের অভিযোগ আছে। তামিম প্রতিশ্রুতি দিচ্ছেন, বোর্ডে কেউ কোনো বাড়তি সুবিধা পাবেন না, ‘এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমার সুবিধা হলো বিসিবিতে আমার কোনো নিজস্ব লোক নেই। আমি একজন ক্রিকেটার থেকে সংগঠক হয়েছি। বিসিবি ছাড়া কাউকে বাড়তি সুবিধা দেওয়া হবে না।’
তামিম আরও বলেন, ‘বিসিবির রাজস্ব বাড়ানো আমার প্রধান অগ্রাধিকার। গত দেড় বছরে রাজস্বের অবস্থা খুবই খারাপ ছিল। বর্তমানে আইসিসি তহবিল আমাদের টিকিয়ে রাখছে। ভবিষ্যতে দায়িত্ব পেলে টিভি স্বত্ব এবং আন্তর্জাতিক বিপণনে স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে।’
বিদ্যুৎ খরচ বাঁচাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তিনটা ওয়ানডেই শুরু হয়েছে সকাল ১১টায়। মিরপুর ও চট্টগ্রামে হয়েছে তিনটি ম্যাচ। তবে দুই স্টেডিয়ামের গ্যালারি খাঁ খাঁ করেছে। বৈশাখের দাবদাহই দর্শকশূন্যতার অনেক বড় কারণ।
স্টেডিয়ামে ছাউনি, সৌর প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তামিম। আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘শুরুতে বলি। আমাদের আপনারা জানেন স্টেডিয়ামের যেখানে স্ক্রিন, স্কোরবোর্ড রয়েছে, সেখানে কোনো ছায়ার ব্যবস্থা নেই। প্রত্যেক খেলায় এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম। এই গরমে তাঁরা রোদে প্রচণ্ড পান। ২৭ হাজার বর্গফুটের মতো একটা ছাউনি সেট করে দেব। পুরোটা ছাউনির অধীনে চলে আসবে। পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার এবং বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে স্টেডিয়ামের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মাননীয় ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাই এই বিষয়ে পরামর্শ দিয়েছেন। এটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে