
মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ নিয়মিতই ছেলের খেলা দেখতে মাঠে আসেন। দেশে-বিদেশে বিভিন্ন স্টেডিয়ামে ছেলের খেলা দেখেছেন। মিরপুর শেরেবাংলায় মুশফিকের শততম টেস্ট দেখতে তাঁর স্ত্রী-ছেলের সঙ্গে বাবা ও মা এসেছেন। এবার মাইলফলকের এই টেস্ট দেখতে এসে আক্ষেপ ঝরল তাঁর বাবার। তবে সেটা ছেলে মুশফিককে নিয়ে নয়।
মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক। গতকাল প্রথম দিনে সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। আজ দ্বিতীয় দিনে বিসিবির হসপিটালিটি বক্সে বসে খেলা দেখছিলেন মুশফিকের বাবা মাহবুব ও মা রহিম খাতুন। খেলা দেখার ফাঁকে আজকের পত্রিকাকে মাহবুব বলেন, ‘এই টেস্ট শুরুর এক দিন আগে দেখলাম, একজন লিখেছেন মুশফিক শততম টেস্টে অবসর নিচ্ছেন। অবসরে তো যাওয়া লাগবেই। আজ হোক, কাল হোক, একটা সময় অবসর নিতে হবে। শুধু এই অবসরই না। দুনিয়া থেকেই অবসর নেবে। কিন্তু এই কথাগুলো কিন্তু বুকে বাঁধে।’
মুশফিকুর রহিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ টেস্ট খেলেছেন মুমিনুল হক। মাহবুবের মতে মুমিনুলের শততম টেস্ট খেলতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। আজকের পত্রিকাকে মুশফিকের বাবা বলেন, ‘মুমিনুলের বোধ হয় ৭২,৭৩ নাকি ৭৫ ম্যাচ হয়েছে। আরও ২৫-২৬টা টেস্ট খেলতে হবে তার। ২৫-২৬টা খেললে কমপক্ষে চার-পাঁচ বছর লাগবে। ফিটনেস ধরে রাখতে হবে। নানা আলোচনা সামলাতে হবে। আজ থেকে ৩-৪ বছর আগে মুশফিককে তো ছুড়ে ফেলে দিয়েছিল সবাই। অনেক মিডিয়াতে এমন এমন কথা হয়েছে, তাতে মনে হচ্ছিল যে ক্রিকেট খেলতে আসাটাই মুশফিকের জন্য যেন ঠিক ছিল না। আলোচনাটা এরকমই হচ্ছিল যে বয়স হয়ে গিয়েছে। বুড়ো হয়ে গিয়েছে। সবাই চলে গিয়েছে।’
বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান, সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি—সব কীর্তিই মুশফিকের। আজ মিরপুরে সেঞ্চুরি করে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। মাইলফলকের টেস্টে ইতিহাস গড়া মুশফিককে আর কত টেস্টে খেলতে দেখতে চান—এই প্রশ্নের উত্তরে মুশফিকের বাবা বলেন, ‘এটা তো ওপরওয়ালা ঠিক করবেন। আমি মনে করি, সে যত দিন উপভোগ করবে, সে তত দিন খেলবে। আপনাকে বলতে হবে না। টি-টোয়েন্টি, ওয়ানডে ছেড়ে দিয়েছে তো। সে যখন উপভোগ করবে না, ছেড়ে দেবে।’
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে গতকাল প্রথম দিনে সেঞ্চুরি প্রায় করেই ফেলেছিলেন মুশফিক। ৯০ ওভার শেষে ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিকের সেঞ্চুরির জন্য হয়তোবা দিনের খেলা বাড়িয়ে নেওয়ার কথাবার্তাই চলছিল। আজ দ্বিতীয় দিনের প্রথম ওভারটা যখন আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ করতে আসেন, সেই ওভারে কোনো রান নিতে পারলেন না মুশফিক। এমনকি কয়েকবার আউট হতে হতেও বেঁচে গিয়েছেন তিনি। অবশেষে ৯২তম ওভারের তৃতীয় বলে জর্ডান নিলকে স্কয়ার লেগে ঠেলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন মুশফিক।
মুশফিকের ১ রানের অপেক্ষা যেন মাহবুবকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল। আজকের পত্রিকাকে আজ মুশফিকের বাবা বলেন, ‘একবার মনে হলো, আল্লাহ, মিসই বোধ হয় হয়ে গেল। কাল রাতে একটু কষ্টকর ঘুম হয়েছে। কারণ হলো যে ৯৯ রানে আগেও আউট হয়েছে। ৯৮ রানেও আউট হয়েছে। সেই সেঞ্চুরি মিসগুলো বড় করে দেখিনি। কিন্তু এই সেঞ্চুরি তো অন্য সেঞ্চুরি। সেঞ্চুরির সেঞ্চুরি।পৃথিবীর ১১তম ব্যক্তি হওয়ার সেঞ্চুরি। এটা তো একটা বিরাট বিষয়।’

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
১৩ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৪৪ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে