
বাংলাদেশের ক্রিকেটারদের ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে যেন ‘প্রিয় প্রতিপক্ষ’। বাংলাদেশের ক্রিকেট যখনই ব্যর্থতার বৃত্তে আটকে পড়ে, তখনই ‘বিপদের বন্ধু’ হিসেবে আবির্ভূত হয় জিম্বাবুয়ের। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতার অভাব নেই। কদিন আগেই বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ জানিয়েছিলেন, ভক্তদের চোখে ধুলো দিতেই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে বাংলাদেশ-পাকিস্তান। তবে তেমনটা মনে করছেন না বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহম্মদ সালাহউদ্দিন। তাঁর চোখে জিম্বাবুয়ে যথেষ্ট শক্তিশালী দল।
চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর এফটিপি অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সমঝোতার ভিত্তিতে ঈদের পর কেবল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। চট্টগ্রামে শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল থেকে।
সাম্প্রতিক সময়ে লাল বলে একদমই ছন্দে নেই জিম্বাবুয়ে। ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে হেরেছে তারা। এর আগে আফগানিস্তানের বিপক্ষেও দুই ম্যাচের সিরিজ হেরেছে ১-০ ব্যবধানে। তবুও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছে না বাংলাদেশ।
আজ বিসিবির ইফতার পার্টিতে সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন বলেন, ‘আফগানিস্তানে সঙ্গে জিম্বাবুয়ে কিন্তু টেস্টে খুব ভালো খেলেছে। এখানে টেস্ট বা অন্য কোনো ফরম্যাটকে হেলাফেলা করার সুযোগ নেই। ক্রিকেট গোল বলের খেলা, সব বলই আপনার জন্য গুরুত্বপূর্ণ।’
জিম্বাবুয়ে সিরিজের সময়ই চলবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সেখানে দল পেয়েছেন পেসার নাহিদ রানা, স্পিনার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। রিশাদ বাদে বাকি দুজনই টেস্টে নিয়মিত মুখ।
এই প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘যারা টেস্ট খেলবে না তারা যদি বাইরে গিয়ে খেলতে চায়, তাতে আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। এতে দেশের ক্রিকেট অন্যদিক দিয়ে লাভবান হবে। আফগানিস্তানের সঙ্গে আমাদের তুলনা দিলে দেখা যাবে, আফগানিস্তানে ২০-২৫ জন ক্রিকেটার আছে যারা বাইরে ক্রিকেট খেলে। এতে শুধু খেলায় উন্নতিই হবে তা নয়, মানুষ হিসেবেও দায়িত্ব বেড়ে যায়। বড় খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করলে অভিজ্ঞতা বাড়বে, খেলা সম্পর্কে ধারণা বাড়বে। তখন বড় খেলোয়াড় হিসেবে নিজেকে ভাবতে পারবে তারা।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৯ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে