
আর দুই দিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএল সামনে রেখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকার পর গত রাতে রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি উন্মোচন করেছে ফরচুন বরিশাল।
জার্সি উন্মোচনের পর দলের খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে মঞ্চে দাঁড়ালে ডোয়াইন ব্রাভোকে নাচার অনুরোধ জানান উপস্থাপিকা। একাধিকবার অনুরোধের পরও নাচ তো দূরের কথা এক চুলও নড়ানো যায়নি ফরচুন বরিশালের এই ক্যারিবীয় অলরাউন্ডারকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর দেখানো হয় ফরচুন বরিশালের থিম সং এবং দলটির অগ্রযাত্রা বিষয়ে তথ্যচিত্রও। তুলে ধরা হয় বরিশালের নানা আঞ্চলিক ঐতিহ্য। পরে অতিথিরা মঞ্চ ছেড়ে গেলে সাকিব আল হাসানের নেতৃত্বে বরিশালের খেলোয়াড়েরা মঞ্চে আসেন। কমলা-কালো রঙের জার্সিতে সবাই পেছনে ঘুরে জার্সির নম্বর দেখান। জার্সির নম্বর প্রদর্শনীর পর ব্রাভোকে নাচার অনুরোধ জানান উপস্থাপিকা। বারবার বলতে থাকেন, ‘ব্রাভো, ক্যান ইউ ডান্স প্লিজ?’ ব্রাভো তখন মাথা নেড়ে অসম্মতি জানান।
মঞ্চের সর্ব ডানে কোচ খালেদ মাহমুদ সুজনের পাশেই ছিলেন ব্রাভো। এদিক-সেদিক লাজুক চোখে তাকালেও উপস্থাপিকার অনুরোধে সাড়া দিচ্ছিলেন না এই ক্যারিবিয়ান। উপস্থাপিকা একপর্যায়ে মিউজিক বাজাতে বললে বাজানো হয় ফরচুন বরিশালের থিম সং। এ সময় মঞ্চের সব খেলোয়াড় থেকে শুরু করে সামনের দর্শক, গণমাধ্যমকর্মী সবার চোখ ব্রাভোর দিকে।
জায়ান্ট স্ক্রিনেও তখন শুধু ব্রাভোর লাজুক মুখ ভেসে উঠছে আর মাথা নিচু করে অসম্মতি জানাচ্ছেন তিনি। থিম সং শেষ হলেও ব্রাভো তাঁর সিদ্ধান্তে অনড়। কারোর অনুরোধই না শুনে স্রেফ দাঁড়িয়ে রইলেন আর মুচকি মুচকি হাসলেন।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে