
অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতে সংবাদ সম্মেলনে এলেন লোকেশ রাহুল। স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরগুলো সময় নিয়ে ভালোভাবেই দিচ্ছিলেন। তবু ভেতরে একটু তাড়া ছিলই। চট্টগ্রাম টেস্টে খুব বেশি ব্যাটিং করতে পারেননি। দুই ইনিংসেই দ্রুত আউট হয়ে যাওয়ায় সেটা হয়ে ওঠেনি। সংবাদ সম্মেলন শেষ করে নেটে কিছুক্ষণ ব্যাটিং করবেন তাড়াটা সে জন্যই।
শেষ দিন ৪৯ মিনিটের মধ্যে বাংলাদেশের লেজ ছেঁটে দেওয়ায় রাহুলের সামনে এই সুযোগ আসে। তাড়াটা অবশ্য দিচ্ছিলেন ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার। তবু এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরটা নিলেন অনেক জোরাজুরির পর। প্রশ্নটা আজ রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে। রাতে গ্রেটেস্ট অন্য আর্থ ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ভারতীয় দলের বেশির ভাগই ব্রাজিল-ইংল্যান্ডের সমর্থক। দুই দলই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে।
তবু আজ রাতে ফাইনালে সবাই এক পক্ষকে সমর্থন দেবেন না, সেটা নিশ্চিত করেছেন রাহুল। ফাইনাল নিয়ে সবার মধ্যে উন্মাদনা কাজ করছে বলে জানালেন ভারতীয় অধিনায়ক। রাহুল বলছিলেন, ‘আমার মনে হয় না (প্রবল বিভক্তি থাকবে)। আমিসহ বেশির ভাগ খেলোয়াড় যেসব দল সমর্থন করেছিলাম, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কিছু ব্রাজিল ভক্ত, কিছু ইংল্যান্ডের ভক্ত আছে আমাদের দলে।’
নিজেদের দলে কারা ঠিক আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের সমর্থক জানেন না রাহুল। রাহুল বললেন, ‘আমি জানি না কারা সত্যি আর্জেন্টিনা বা ফ্রান্স সমর্থন করবে।’ তবে ম্যাচ দেখবেন জানিয়ে তিনি বলেছেন, ‘আজ আমরা খেলাটা শুধু উপভোগ করব। খেলার সময় ভালো খাওয়াদাওয়া থাকবে, আনন্দ নিয়ে উপভোগ করব। পাঁচ দিন ক্লান্তিহীন ক্রিকেট খেলার পর রাতটা উপভোগ করব। বিশ্বকাপের ফাইনাল বলে কথা। আমরা সবাই ফুটবল ভালোবাসি। আপনারা দেখেন, আমরা ওয়ার্মআপে ফুটবল খেলি। এমনকি নিজেদের রুমেও ফিফা খেলি।’
নির্ভার থেকেই খেলাটা উপভোগ করবেন বলে জানালেন রাহুল। ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘সবাই আজ অনেকটা নির্ভার থাকবে। আজকের খেলাটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমরা কিছুটা বিভক্ত থাকব দুই দলে। এটাই আসলে খেলা দেখার মজাটা বাড়িয়ে দেয়, তাই না?’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে