ক্যারিয়ারে অনেক বাঘা বাঘা ব্যাটারকেই নিজের স্পিন জালে ফাঁসিয়েছেন হরভজন সিং। সেই ভারতীয় অফ স্পিনারই কি না স্বদেশি সূর্যকুমার যাদবকে ভয় পাচ্ছেন। এতটাই যে ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটারের মুখোমুখি হতে হচ্ছে না বলে খুশি হয়েছেন তিনি।
আসলে হওয়ারই কথা। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সূর্য যে রূপ দেখিয়েছেন তাতে যেকোনো বোলারের ভয় পাওয়ারই কথা। এবারের আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ১৯ বলে ৫২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি। ২৭৩.৬৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও বিশাল বিশাল ৪ ছক্কায়। তাঁর সামনে বল করার কোনো জায়গাই পাচ্ছিলেন না বেঙ্গালুরুর বোলাররা।
সূর্যর মতো ম্যাচে এমন আধিপত্যে দেখাতে আর কোনো ব্যাটারকে দেখেনি বলে জানিয়েছেন হরভজন। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া সাবেক অফ স্পিনার বলেছেন, ‘ম্যাচে সূর্যর মতো এমন দাপট দেখাতে আর কাউকে দেখিনি। এক কথায় অবিশ্বাস্য। আপনি তাকে কোথায় বল করবেন? খুব খুশি যে এখন আমি ক্রিকেট খেলছি না। এমন মুহূর্তে তাকে কোথায় বল করতেন?’
সূর্যের ব্যাটিং দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের চেয়েও সূর্যকে ভালো বলেছেন হরভজন। ভারতের হয়ে সব মিলিয়ে ৭০৭ উইকেটের মালিক বলেছেন, ‘সূর্য অন্য রকম এক ক্রিকেটার। সূর্য যখন জ্বলে উঠে কেউ রক্ষা পায় না। আমরা সবাই এবি ডি ভিলিয়ার্সের খেলা দেখেছি, সে অবিশ্বাস্য এক খেলোয়াড়। কিন্তু যখন তাকে দেখি তখন আমার মনে হয় সে ডি ভিলিয়ার্সের চেয়েও ভালো। এই সংস্করণে এখন যারা খেলছে, তাদের চেয়ে বেশি ম্যাচ জিতেয়েছে সে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে