
রঞ্জি ট্রফি দিয়ে আলোচনায় এসেছিলেন বৈভব সূর্যবংশী। এরপর ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নিজের জাত চিনিয়েছেন এই কিশোর ব্যাটার। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়েও সমানতালে চলছে তার ব্যাট। এবার বয়সভিত্তিক বিশ্বকাপের ফাইনালে দারুণ এক ইনিংস খেলে ইতিহাস গড়লেন সূর্যবংশী।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করছে ভারত। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ইনিংসের শুরু থেকেই ইংলিশ বোলারদের ওপর চড়াও হন সূর্যবংশী। লুমসডেনের করা ২৬ তম ওভারে ফেরার আগে ১৭৫ রান এনে দেন তিনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো দেড়শ রানের ইনিংস খেললেন কোনো ব্যাটার। ১৫টি করে চার এবং ছক্কায় সাজানো তার ৮০ বলের ইনিংস।
দলীয় ২০ রানে অ্যারন জর্জ আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে আয়ুশ মাত্রেকে নিয়ে ১৫২ রান যোগ করেন সূর্যবংশী। এরপর তৃতীয় উইকেটে গড়েন ৯৯ রানের জুটি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড এখন সূর্যবংশীর দখলে। চলতি টুর্নামেন্টে ৩০টি ছক্কা মেরেছেন তিনি। ফাইনালের আগে ১৫ ছক্কা আসে সূর্যবংশীর ব্যাট থেকে। এত দিন এই রেকর্ডটি ছিল দেওয়াল্ড ব্রেভিসের দখলে। ২০২২ সালের যুব বিশ্বকাপে ১৮টি ছক্কা মারেন এই প্রোটিয়া ব্যাটার। সমান ছয় মেরে তালিকার পরের স্থানটিতে আছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।
এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সূর্যবংশীর সর্বোচ্চ ইনিংসটি ছিল ৭২ রানের; বাংলাদেশের বিপক্ষে ৬৭ বলে এই ইনিংস খেলেছিলেন তিনি। সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৩৩ বলে করেন ৬৮ রান। জিম্বাবুয়ের বিপক্ষেও ফিফটি (৩০ বলে ৫২ রান) করেছিলেন তিনি। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩ বলে ৪০ এবং পাকিস্তানের বিপক্ষে ৩০ রানের ইনিংস খেলেন সূর্যবংশী।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২২ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে