কদিন আগে শেষ হওয়া জাতীয় লিগে দারুণ এক সেঞ্চুরির সৌজন্যে তুষার ইমরানের পাশে বসেছিলেন নাঈম ইসলাম। এবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে অসাধারণ এক সেঞ্চুরিতে তুষারকে ছাড়িয়ে গেছেন অভিজ্ঞ ব্যাটার। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৩টি সেঞ্চুরি এখন নাঈমের। সিলেটে তাঁর সেঞ্চুরির কল্যাণে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২৫৬ রান তুলেছে মধ্যাঞ্চল। ১৭৫ বলে ১০৩ রানে অপরাজিত আছেন তিনি।
টস জিতে মধ্যাঞ্চলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় উত্তরাঞ্চল। নাহিদ রানা ও মুশফিক হাসানের তোপে ১১ রানে দুই ওপেনার রনি তালুকদার ও নাঈম শেখের উইকেট হারায় তারা। মাঝে তাইবুর রহামান ৪০ ও শহিদুল ইসলাম ৪৭ রানের দুটি ইনিংস খেললেও সেভাবে সঙ্গ পাচ্ছিলেন না নাঈম।
দিনের ৫৯ তম ওভারে পেসার নাহিদের ফুল টস বল লেগ সাইডে খেলে সহজেই দুই রান রান নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ তম সেঞ্চুরি পূর্ণ করেন নাঈম। ছাড়িয়ে গেলেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার তুষার ইমরানকে। ৩২টি সেঞ্চুরি ছিল তুষারের।
মাঠে নামার আগে অবশ্য রেকর্ড ভাঙা-গড়ার কোনো চিন্তাভাবনা ছিল না নাঈমের। উচ্ছ্বসিত নাঈম আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমার নামের পাশে এমন একটি রেকর্ড, অনেক ভালো লাগছে। আসলে মাঠে নামার আগে আমার এমন কোনো কিছু মাথায় ছিল না। নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছি।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৩৮৩ রান নাঈমের। তাঁর চেয়ে বেশি রান শুধু তুষারের ১১৯৭২। নাঈমের সামনে সর্বোচ্চ রানের রেকর্ডটিও হুমকির মুখে। তবে নাইমের রেকর্ড ভাঙার কোনো পরিকল্পনা নেই, যদি হয়ে যায় সেটি ভিন্ন ব্যাপার। নাঈম বললেন, ‘না, আমার ওইরকম কোনো পরিকল্পনা নেই। আরো খেলে যেতে চাই। যদি হয়ে যায়, সেটা তো ভিন্ন ব্যাপার। আলহামদুলিল্লাহ ফিটনেস ভালো আছে, আরও অনেক দিন খেলে যেতে চাই। এটাই আসার লক্ষ্য।
নাইমের সেঞ্চুরির দিনে আক্ষেপে পুড়েছেন পূর্বাঞ্চলের পারভেজ হোসেন ইমন। ৯০ রানে আউট হয়েছেন দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে পূর্বাঞ্চলকে আগে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণাঞ্চল। দুই ওপেনার সৈকত আলী ও ইমন ১৫৮ রানের দুর্দান্ত শুরু এনে দেন তাদের। ৭৭ করে আউট হন সৈকত। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় তারা। দিন শেষে স্কোরে ৫ উইকেটে ২৪২ রান জমা করেছে পূর্বাঞ্চল।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১১ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে