ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। পান থেকে চুন খসলে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যান তিনি। সংযুক্ত আরব আমিরাতে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন ঘটনা ঘটেছে, তাতে তাঁর রুদ্রমূর্তি দেখা গেল আবারও।
দুবাইয়ে গত রাতে বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ইনিংসের ১৪তম ওভারের শেষ বলের ঘটনা। ভারতীয় স্পিনার দীপ্তি শর্মার বলটি লং অফে ঠেলে ১ রান নেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কের। লং অফে বলটি ধরে হাতে রেখেই দৌড়াতে থাকেন হারমানপ্রীত। এই সুযোগে ২ রান করতে আবার দৌড়ান অ্যামেলিয়া ও সোফি ডিভাইন। স্ট্রাইক প্রান্তে পৌঁছানোর আগেই রানআউট হয়ে ড্রেসিংরুমের পথে হাঁটা দেন অ্যামেলিয়া। হোয়াইট ফার্নসের অলরাউন্ডার যখন সীমানার কাছাকাছি চলে যান, সেই মুহূর্তে তাঁকে (অ্যামেলিয়া) পিছু ডাকেন চতুর্থ আম্পায়ার। অ্যামেলিয়াকে বলা হয়েছে তিনি নট আউট।
নিউজিল্যান্ডের ক্রিকেটারকে আউট থেকে নট আউট ঘোষণা করতেই সেটা ভারতের জন্য ‘হরিষে বিষাদে’ পরিণত হয়। উল্লাস থামিয়ে তখন ভারতীয় ক্রিকেট দল মাঠেই হতাশা প্রকাশ করে। মাঠের দুই আম্পায়ার অ্যানা হ্যারিস ও জ্যাকুলিন উইলিয়ামসের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয় হারমানপ্রীতের। ভারতীয় অধিনায়ক সীমানার কাছে গিয়ে তর্কে জড়ান চতুর্থ আম্পায়ারের সঙ্গে। ভারতের নারী দলের কোচ অমল মজুমদারও চতুর্থ আম্পায়ারের সঙ্গে যুক্তিতর্কে জড়িয়ে পড়েন। অ্যামেলিয়া নট আউট দেওয়ার কারণ রানআউটের আগেই বল ‘ডেড’ হয়ে গেছে। কারণ দ্বিতীয় রান করতে যখনই তিনি (অ্যামেলিয়া) দৌড় শুরু করতে যাবেন, তার আগেই ওভার ডাকেন আম্পায়াররা।
ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়মে ডেড বল নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে ২০.১.১.১ উপধারায় বলা আছে,
‘বল তখনই ডেড হবে, যখন শেষ পর্যন্ত সেটা উইকেটরক্ষক বা বোলারের হাতে জমা হবে।’ অ্যামেলিয়ার রান আউট বিতর্কের পর ঘটনা শেষ হয়ে যায়নি। ১৪তম ওভারের শেষ বলে ১ রান দেওয়ায় ১৫তম ওভারে স্ট্রাইকে থাকার কথা ছিল অ্যামেলিয়ার। কিন্তু নতুন ওভারের প্রথম বলটি খেলেন ডিভাইন। আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত দেওয়ার পরই আউট হয়েছেন অ্যামেলিয়া। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের উইকেট নিয়েছেন ভারতীয় পেসার রেনুকা সিং ঠাকুর। ২২ বলে ১৩ রান করে আউট হয়েছেন অ্যামেলিয়া। কোনো বাউন্ডারি তিনি মারতে পারেননি।
টস জিতে প্রথমে ব্যাটিং করা নিউজিল্যান্ড ৪ উইকেটে করেছে ১৬০ রান। জয়ের লক্ষ্যে নেমে ১৯ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় ভারত। ৫৮ রানে পরাজয়ের পর ভারতের জেমিমা রদ্রিগেজ সংবাদমাধ্যমকে বলেন, ‘দ্বিতীয় রানের ব্যাপারে নিউজিল্যান্ড নিশ্চিত ছিল এবং অ্যামেলিয়া দৌড়েছেও। এখানেই বোঝা যায় ওভার ডাকা হয়নি তখনো। আমাদের মনে হয়েছে রানআউটটা করতে পেরেছি। শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং এ ব্যাপারে (অ্যামেলিয়াকে রান আউট না দেওয়া) কোনো আপত্তি নেই।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে