
জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। ৩ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখল নিগার সুলতানা জ্যোতির দল। এ যাত্রায় তাদের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এদিন বোলাররাই শ্রীলঙ্কার জয়ের ভীত গড়ে দেয়। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। রান তাড়ায় ৭০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে লঙ্কানরা। দুই ম্যাচ শেষে ১-১ সমতায় আসায় শেষ ম্যাচটা অলিখিত ফাইনালে রূপ নিল। সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী ২৫ মার্চ মাঠে নামবে দুই দল।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুর পর শেষে দিকেও ধাক্কা খায় শ্রীলঙ্কা। ৪৬ রানে ২ উইকেট হারানোর পর শেষ দিকে ৭ রানে ৩ উইকেট হারায় তারা। এরপরও লঙ্কানদের হার ঠেকাতে পারেনি বাংলাদেশ। চামারি আতাপাত্তু, হার্শিথা সামারাবিক্রমা, সানসিমা করুনারত্নেদের ব্যাটে চড়ে জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
চতুর্থ উইকেটে ৭৭ রান যোগ করেন সামারাবিক্রমা এবং করুনারত্নে। করুনারত্নে ৪০ রান করে নাহিদা আক্তারের শিকার হলে এই জুটি ভাঙে। সঙ্গী হারিয়ে অল্প সময়ের ব্যবধানে সামারাবিক্রমাও বিদায় নেন। ৫০ রান আসে তাঁর ব্যাট থেকে। তৃতীয় ব্যাটার হিসেবে ফেরার আগে ৪০ রানের ইনিংস খেলেন আতাপাত্তু। শ্রীলঙ্কার পতন হওয়া ৬ উইকেটের চারটাই নেন নাহিদা। ৭.২ ওভারে এই স্পিনারের খরচ ২১ রান। সুলতানা খাতুন এবং রিতু মনি নেন একটি করে উইকেট।
এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন জ্যোতি। এ ছাড়া শারমিন সুলতানা ২৫, নাহিদা ২০ এবং রিতুর ব্যাট থেকে আসে ১৭ রান। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল আতাপাত্তু। ৩৬ রানে ৩ উইকেট নেন অধিনায়ক। মালকি মাদারা, নিমাশা মিপেজ ও আইনোকা রানাভিরা নেন দুটি করে উইকেট।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে