
ম্যাচের আবহে প্রস্তুতিতে ওপেনিংয়ে ব্যাট করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে কি শ্রীলঙ্কা সিরিজে ওপেনিংয়ে দেখা যাবে বাংলাদেশ অধিনায়ককে?
সংবাদ সম্মেলনে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল। উত্তরটা শান্ত দিলেন একটা রহস্য রেখে দিয়ে, ‘এখনই ফাঁস করতে চাচ্ছি না। মাঠে নামলেই বুঝতে পারবেন।’
শ্রীলঙ্কা সফরে ২টি টেস্ট ছাড়াও ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার উদ্দেশ্যে আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়বেন শান্তরা। দলের একাংশের অবশ্য আজই চলে যাওয়ার কথা। সিরিজ খেলতে উড়াল দেওয়ার আগে আজ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শান্ত। জানালেন শ্রীলঙ্কায় ভালো করার প্রত্যয়, ‘আমাদের দলে ভালো কিছু ক্রিকেটার আছে। শেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আমরা বিশেষ করে বিদেশের মাটিতে ভালো খেলেছি। শ্রীলঙ্কার মাটিতে আমাদের দারুণ স্মৃতি আছে—শততম টেস্ট জয়ের কথাই ধরুন। এবারও আমাদের সামনে সুযোগ ভালো ক্রিকেট খেলার। আমি বিশ্বাস করি ছেলেরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে ভালো খেলবে।’
প্রতিপক্ষ শ্রীলঙ্কা মানেই ক্রিকেটের বাইরেও অন্য এক লড়াই! ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে টাইম আউট বিতর্কে দুপক্ষের সম্পর্ক হয়ে উঠেছিল বেশ টানটান। এবার কি সেই উত্তাপ ফের ছড়িয়ে পড়বে? শান্তর উত্তর, ‘হোক না! না হলে তো খারাপ কী?’
সাদা পোশাকে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার এখন মেহেদী হাসান মিরাজ। সবশেষ চক্রে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১২ ম্যাচে ৭০৭ রান। আর আগের দুই চক্রে ২০১৯–২১ চক্রে ৬ ম্যাচে ৩১৭ রান, ২০২১–২৩ চক্রে ১২ ম্যাচে ২৪৮ রান। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে সবশেষ ঘরের মাঠে চট্টগ্রামে মিরাজ জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচজয়ী সেঞ্চুরি করেছেন, উইকেট নিয়েছেন ১৫টি। তাই তো মিরাজকে নিয়ে আত্মবিশ্বাস খানিকটা বেড়েছে শান্তর।
তবে অধিনায়কের দুশ্চিন্তার জায়গা দলের টপ অর্ডার ব্যাটিং। সর্বশেষ দুই চক্রে টপ অর্ডার ব্যাটারদের পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি । অধিনায়ক শান্তর কাছেই প্রশ্ন নিচের দিকে ব্যাটিং করে সর্বোচ্চ রান সংগ্রাহক মিরাজ, বিষয়টি কতটা উদ্বেগের? শান্তর স্বীকারোক্তি, ‘অবশ্যই হতাশার। মিরাজ সাত-আট নম্বরে ব্যাট করেও সবচেয়ে বেশি রান করেছে। ভাবুন তো, উপরে যদি ব্যাটাররা রান করত, হয়তো ওর ব্যাটিংয়েরই দরকার হতো না। সবারই চেষ্টা আছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসছে না। কেন আসছে না, সেটা খুঁজে বের করাটা জরুরি। আমি বিশ্বাস করি, টপ অর্ডার রান করলে দল আরও বেশি ম্যাচ জিতবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে