
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ১১ আসরে কোচ কিংবা মেন্টর হিসেবে দেখা যায়নি শোয়েব আখতারকে। অবশেষে ১২তম আসরে অপেক্ষা ফুরাচ্ছে পাকিস্তানের সাবেক তারকা পেসারের। মেন্টর হিসেবে শোয়েবকে নিয়োগ দিয়েছে শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে শোয়েব আখতারের একটি ছবি পোস্ট করেছে ঢাকা। ক্যাপশনে লিখেছে, ‘গতি কৌশলের সাথে মিলে যায়। আমাদের পরামর্শদাতা–শোয়েব আখতার। শুরু হোক গর্জন।’
অনেক আগেই ক্রিকেট ছেড়েছেন শোয়েব। ২২ গজকে বিদায় বলার পর থেকেই মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে কাজ করে যাচ্ছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক এই পেসার। বিভিন্ন বিশ্লেষণধর্মী অনুষ্ঠানেও দেখা যায় তাঁকে। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে ভিডিও তৈরি করে থাকেন। পাকিস্তান ছাড়াও বিভিন্ন দেশের ক্রিকেট নিয়ে কথা বলেন শোয়েব।
১১তম আসর দিয়ে বিপিএলে অভিষেক হয় ঢাকা ক্যাপিটালসের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্র জানিয়েছে, চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছর রাজধানীপাড়ার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকবেন শাকিব। বিপিএলের প্রথম আসরটা ভালো যায়নি তাদের। সাত দলের মধ্যে ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করে ঢাকা। ১২ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছিল তারা।
প্রথম আসরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী দল গঠন করছে ঢাকা। ইতিমধ্যে অ্যালেক্স হেলস, উসমান খান, তাসকিন আহমেদ, সাইফ হাসানদের মতো পরিচিত মুখদের দলে টেনেছে তারা। সবশেষ মেন্টর হিসেবে শোয়েবের নাম জানাল ঢাকা। গত আসরে এই ভূমিকায় ছিলেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাঈদ আজমল। নতুন মৌসুমে তাঁর বদলি হিসেবে আরেক পাকিস্তানিকে বেছে নিল ঢাকা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে