
সবকিছু ঠিকঠাকই চলছিল। মিরপুরে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশ। গ্যালারিতেও তখন দর্শকদের উল্লাসধ্বনি। ঠিক এই সময়ে বাদ সাধল বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল বৃষ্টির কথা। তবে খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ে সকাল ১১টার দিকেই। ঘড়ির কাঁটা যখন ২টা ৩৪ মিনিট, তখনই হানা দেয় বৃষ্টি। আম্পায়াররা তড়িঘড়ি করে ক্রিকেটারদের মাঠ ছাড়ার নির্দেশ দেন। গ্রাউন্ডস্টাফরাও ব্যস্ত হয়ে ওঠেন মাঠ কাভার দিয়ে ঢাকতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ৪২ ওভারে করেছে ৮ উইকেটে ১৮৭ রান। মারনাস লাবুশেন ৫৫ রানে অপরাজিত। নাথান এলিস ২ রানে ব্যাটিং করছেন।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে ২ ওভারে ৩ উইকেটে ০ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া। দুই ওপেনার ম্যাথু শর্ট ও কুপার কনোলি এবং ম্যাট রেনশ—এই তিন ব্যাটার মেরেছেন ডাক। ওপেনার শর্টকে বোল্ড করে তাসকিন আহমেদের শুরু। কনোলি, রেনশকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। উইকেটের পেছনে ক্যাচ ধরেছেন লিটন দাস।
কিছুক্ষণ পর অস্ট্রেলিয়া ৭.৩ ওভারে ৪ উইকেটে ২৫ রানে পরিণত হয়। অ্যালেক্স ক্যারিকে (১৩) ফেরান মোস্তাফিজ। পঞ্চম উইকেটে ৫৯ বলে ৪৩ রানের জুটি গড়েন অজি অধিনায়ক জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন। ১৮তম ওভারের প্রথম বলে ইংলিসকে ফিরিয়ে থিতু হওয়া এই জুটি ভাঙেন তানভীর ইসলাম। ৩৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন ইংলিস।
ইংলিসকে ফেরানোর চার ওভার পর তানভীর কট এন্ড বোল্ড করেন গ্রিনকে (৫০)। তানভীর দ্রুত ২ উইকেট নেওয়ায় ২১.১ ওভারে ৬ উইকেটে ৮১ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া। সপ্তম উইকেটে হ্যাভিয়ের বার্টলেট ও লাবুশেন গড়েন ১১৫ বলে ১০৩ রানের জুটি। ৪১তম ওভারের দ্বিতীয় বলে তাসকিনকে স্লগ করতে গিয়ে বোল্ড হয়ে যান বার্টলেট। ৪৮ বলে ৪ চার ও ২ ছক্কায় বার্টলেট করেন ৫২ রান। ঠিক তার পরের বলে অ্যাডাম জাম্পাকে (০) দারুণ এক স্লোয়ারে বোল্ড করেন তাসকিন। হ্যাটট্রিকটা অবশ্য করতে পারেননি তাসকিন।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩২ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে