জিতলেই সুপার এইটের টিকিট—নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে গত রাতে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের সমীকরণ ছিল এমনই। সেখানে ৭ উইকেটে জিতে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। রোহিত শর্মা-বিরাট কোহলিদের লক্ষ্য এমন পারফরম্যান্সের রেশ পরের রাউন্ডেও টেনে নিয়ে যাওয়া।
কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ হচ্ছে ভারতের। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের শেষ ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। নিউইয়র্কে গত রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতের দুর্দান্ত বোলিংয়ে যুক্তরাষ্ট্র আটকে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানে। আর্শদীপ সিং ৪ ওভারে ৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল নিয়েছেন দুটি ও একটি উইকেট। ১১১ রান তাড়া করতে নেমে চাপে থাকলেও ১০ বল হাতে রেখে ভারত পৌঁছে যায় জয়ের বন্দরে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্শদীপ বলেন, ‘সব বোলাররা ভালো করেছেন। পরের রাউন্ডেও এমন পারফরম্যান্স করতে মুখিয়ে আছি।’
এবারের বিশ্বকাপে আর্শদীপ এখন পর্যন্ত ৬.২৫ ইকোনমিতে নেন ৭ উইকেট। তিন ম্যাচে ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন। যেখানে আয়ারল্যান্ড, পাকিস্তান দুই দলের বিপক্ষেই ৩০-এর বেশি রান দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত রাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেন আর্শদীপ। ভারতের বাঁহাতি পেসার বলেন, ‘পারফরম্যান্সে খুবই খুশি। শেষ দুই ম্যাচে অনেক রান দিয়েছি আমি। তবে দল আমার পাশে থেকেছে। উইকেট পেসারদের জন্য সহায়ক ছিল। সিম মুভমেন্ট পাচ্ছিলাম। তাই সঠিক লেংথে আমাদের বোলিং করতে হতো যেখানে পিচ আমাদের সাহায্য করছে।’
বৈচিত্র্যময় বোলিংয়ে ব্যাটারদের ধন্দে ফেলতে জসপ্রীত বুমরার জুড়ি মেলা ভার। বিশেষ করে ডেথ ওভারে রান আটকে রাখার পাশাপাশি উইকেট তুলে নেন প্রায়ই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত রাতে অবশ্য উইকেট পাননি তিনি। তবে বুমরার পরামর্শ কাজে দিয়েছে বলে মনে করেন আর্শদীপ। যুক্তরাষ্ট্রের ইনিংসের প্রথম ওভারে এসে আর্শদীপ নেন ২ উইকেট। ১৫ ও ১৮ তম ওভারে নিয়েছেন ১টি করে উইকেট। ভারতের বাঁহাতি পেসার বলেন, ‘উইকেট ডেথ ওভারে আরও ভালোভাবে ব্যবহার করতে পারেন আপনি। ইয়র্কার কাজে লাগাতে পারেন আপনি। ব্যাটারদের ধন্দে ফেলতে পরামর্শ দিয়েছে বুমরা।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
৩ ঘণ্টা আগে