ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন চোটে পড়েন ঋষভ পন্ত। বাঁ পায়ের আঙুল ভেঙে যাওয়ার পর এখন তাঁকে সময় বিশ্রামে থাকতে হচ্ছে। ২০২৫ এশিয়া কাপে ভারতের এই উইকেটকিপার-ব্যাটারকে দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তাঁর খেলা অনিশ্চিত।
২৭ বছর বয়সী পন্ত ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে কিপিং করতে পারেননি, পরে পঞ্চম টেস্ট থেকে ছিটকে যান। তখনই জানা গিয়েছিল, পুরোপুরি সেরে উঠতে তাঁকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সময়সীমা আরও বাড়তে পারে এবং পন্ত নিশ্চিতভাবেই এশিয়া কাপ মিস করবেন। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও না খেলার সম্ভাবনাই বেশি।
২০২৫ এশিয়া কাপ শুরু হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর, আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর থেকে। দুটি সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন পন্ত। তবে এশিয়া কাপের ব্যাপারে নিশ্চিত বলছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে আঙুল ভাঙলেও ঋষভ পন্তের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তিনি এশিয়া কাপ এবং সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ সিরিজও মিস করবেন। পন্তের জায়গায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে ধ্রুব জুরেলকে। পঞ্চম টেস্টে পন্ত চোটে পড়ার পরই দলে জায়গা পান এই তরুণ উইকেটকিপার-ব্যাটার। তবে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা পন্তকে হারানো ভারতের জন্য বড় ধাক্কা হয়ে থাকবে।
চোটে পড়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি করেছিলেন পন্ত। এমনকি আঙুল ভাঙার পরদিনও তিনি ব্যাট করতে নেমে ৫৪ রানের ইনিংস খেলেন। পুরো সিরিজে তিনি ৭ ইনিংসে করেছেন ৪৭৯ রান।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে