রাজস্থান রয়্যালসকে হারিয়ে গতবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটানস। স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচের দর্শকদের উপস্থিতি জায়গা করে নিয়েছে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে।
গত ২৯ মে রাজস্থানের এবং গুজরাটের মধ্যকার ফাইনাল ম্যাচ হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হন ১ লাখ ১ হাজার ৫৬৬ জন দর্শক। এটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড।
টুইটারে এক পোস্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেওয়ার বিষয়টি জানিয়েছে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। বিসিসিআই টুইটে লিখেছে, ‘ভারত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে, সবার জন্য তা গর্বের মুহূর্ত। এটি আমাদের সব সমর্থকদের অতুলনীয় আবেগ এবং অটুট সমর্থনের জন্য হয়েছে। আইপিএলকে অভিনন্দন।’
বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ টুইটে লিখেছেন, ‘২০২২ সালের ২৯ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ১ হাজার ৫৬৬ জন সমর্থক আইপিএলের ফাইনালের দেখেছে, যা টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি উপস্থিতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পাওয়ায় অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এটা সম্ভব করার জন্য আমাদের সমর্থকদের অনেক ধন্যবাদ!’
১৯৮২ সালে নির্মিত হয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তখন স্টেডিয়ামের দর্শক আসন ছিল ৪৯ হাজার। বছর দুয়েক আগে নতুন করে আবার ঢেলে সাজানো হয়। স্টেডিয়ামের দর্শক আসন এখন ১ লাখ ১০ হাজার। দর্শক আসনের দিক থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামকেও পেছনে ফেলেছে গুজরাটের স্টেডিয়ামটি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে