আন্তর্জাতিক ক্রিকেটে আবদুর রাজ্জাক সবশেষ খেলেছেন ২০১৮ সালে। ৬ বছর পেরোলেও ২২ গজের ‘মায়া’ যে কিছুতেই ছাড়তে পারছেন না তিনি। ভারতে গত বছর খেলে এসেছেন টি-টোয়েন্টি সংস্করণের ‘লিজেন্ডস লিগ ক্রিকেট’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক রাজ্জাক এবার দল পেয়েছেন যুক্তরাষ্ট্রের টি-টেনেও।
রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ডেট্রয়েট ফ্যালকনস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট গতকাল রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ৬ ক্রিকেটারের একটি ছবি পোস্ট করেছে। রাজ্জাকসহ সেই ছবিতে আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা। এখন পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে রাজ্জাকই দল পেয়েছেন যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্সের নতুন মৌসুমে।
বিসিবির নির্বাচক প্যানেলে থাকলেও যখনই কোনো টুর্নামেন্টে সুযোগ পান, বাঁ হাতের ঘূর্ণিতে ব্যাটারদের কাবু করে থাকেন রাজ্জাক।প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ৬০১ উইকেট তাঁর দখলে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরশু রাতে রাজ্জাক লিজেন্ডস লিগ ক্রিকেটের একটি রিলস শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিষাক্ত আর্মারে ব্যাটারদের দারুণভাবে বোকা বানাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই বল ব্যাটারদের ফাঁকি দিয়ে স্টাম্পে আঘাত হানছে। কখনোবা এলবিডব্লিউর জোরালো আবেদন করছেন তিনি। আম্পায়ারও মুহূর্তেই আঙুল তুলে দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্সের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ৮ নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স—এই ছয় দল খেলছে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্ট শেষ হবে ১৭ নভেম্বর।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে