
সাঞ্জামুলের আসল কাজটা বোলিংয়ে। পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতে অবদান রাখেন। এবার পার্টটাইম ভূমিকাতেই বেশি নজর কাড়লেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনের একমাত্র সেঞ্চুরিয়ান বনে গেছেন সাঞ্জামুল। তাঁর শতকের দিনে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন রবিউল হক।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে প্রথম দিন শেষে ঢাকার বিপক্ষে ৯ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৭৫ রান। ১১২ রান করেন সাঞ্জামুল। শেষ বিকেলে সালাহউদ্দিনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ১৩ চারে সাজানো তাঁর ১৮১ বলের ইনিংস। ৪৭ রান এনে দেন সাব্বির রহমান। ৩২ রান করেন তাওহীদ হৃদয়। ৭১ রানে ৪ উইকেট নেন আশরাফুল ইসলাম সিয়াম। শাকিলের শিকার ৩ উইকেট।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রবিউলের তোলিং তোপে পড়ে ১৯৬ রানে অলআউট হয়েছে বরিশাল। দলটির হয়ে একা লড়াই চালিয়ে ৮০ রানের ইনিংস খেলেন ফজলে মাহমুদ রাব্বি। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও নবিন ইসলামের শিকার হয়ে ফেরেন তিনি। শামসুল ইসলাম অনিক করেন ২৩ রান। ২৫ রানের বিনিময়ে ৫ উইকেট নেন রবিউল।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ২৭১ রানে ৮ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে ময়মনসিংহ। ফিফটি করেছেন আইচ মোল্লা ও শুভাগত হোম চৌধুরী। ৬৫ ও ৫৪ রান করেন তাঁরা। সমান ৩৬ রানের ইনিংস খেলেন আজিজুল হাকিম তামিম ও আরিফ আহমেদ। নাঈম হাসান ৩ ও ইরফান হোসেন নেন ২ উইকেট।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে