Ajker Patrika

মেসির মতো গোল দিয়ে নজর কাড়লেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ২০: ৩০
মেসির মতো গোল দিয়ে নজর কাড়লেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান
পাকিস্তানের বিপক্ষে জোড়া গোলে ম্যাচসেরা হয়েছেন রোনান সুলিভান। ছবি: বাফুফে

এলাম, দেখলাম, জয় করলাম—রোনান সুলিভানের কাছে ব্যাপারটা যে এমনই। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই নায়ক বনে গেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল দিয়ে পেলেন ম্যাচসেরার পুরস্কার। যার মধ্যে তাঁর এক ফ্রি-কিকে গোল নিয়ে হইচই শুরু হয়েছে।

ম্যাচের শুরু থেকেই আজ পাকিস্তানকে চাপে রেখেছিল বাংলাদেশ। কিন্তু একের পর এক চেষ্টা করেও গোলমুখ খুলতে পারছিল না রোনানের দল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৮ মিনিট পর গোলের দেখা পায় বাংলাদেশ। ৫৩ মিনিটে রোনান সুলিভানের চোখধাঁধানো গোলে বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে। রক্ষণভাগে পাকিস্তান মানব দেয়াল তৈরি করে রাখলেও ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিকে অসাধারণ গোলে পাকিস্তানি গোলরক্ষককে বোকা বানিয়েছেন। সামাজিক মাধ্যমে এরই মধ্যে তাঁর সেই গোলকে মেসির ফ্রি-কিকের সঙ্গে তুলনা শুরু হয়ে গেছে। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড এভাবেই ফ্রি-কিকে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়েছেন বারবার।

দ্বিতীয় গোলটা রোনান করেছেন ৬৭ মিনিটে। শেখ সংগ্রামের ক্রস রিসিভ করে রোনান সুলিভান বলে এমনভাবে মাথা ছুঁয়েছেন, পাকিস্তানি গোলরক্ষক কিছুই বুঝে উঠতে পারেননি। শেষ ২৩ মিনিটে বাংলাদেশ-পাকিস্তান কোনো দলই গোল করতে পারেনি।

রেফারির শেষ বাঁশি বাজার পরই খেলোয়াড়রা তো বটেই, মালের জাতীয় স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদ দর্শকদেরও গর্জন শোনা যায় গ্যালারিতে। পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর বাংলাদেশের জাতীয় পতাকা উঁচিয়ে ধরেছেন ফুটবলাররা। চোখধাঁধানো গোলে ম্যাচসেরা হয়েছেন রোনান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল চেহারার এই যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার বলেন, ‘এটা অসাধারণ। দারুণ এক অর্জন। এরপর ভারতকে হারানোর লক্ষ্য।’

অনূর্ধ্ব-২০ সাফ শুরুর আগেই আলোচনায় যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। পাকিস্তানের বিপক্ষে মালের জাতীয় স্টেডিয়ামে আজ ডেকলানের খেলা না হলেও সুলিভানকে খেলিয়েছে বাংলাদেশ। খেলেই ভক্ত-সমর্থকদের মন জয় করে ফেলেছেন রোনান।

পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয়ী বাংলাদেশের পরের প্রতিপক্ষ ভারত। ২৮ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজ যে হাসির ঝলক দেখা গেছে, সেটা ভারত-ম্যাচে থাকবে কিনা তা সময়ই বলে দেবে। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ একবারই অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জিতেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তেহরানে প্রস্তাব পৌঁছে দিয়েছে ওয়াশিংটন, পর্যালোচনা করছে ইরান

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে স্পিকার গালিবাফকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত