
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বড়সড় ধাক্কা খেল লঙ্কানরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তারকা খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গার। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে গতকাল ব্যাটিং করার সময় ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন এ তারকা লেগস্পিনার। পাল্লেকেলে কাল প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাস-চরিত আসালাঙ্কারা।
ওয়ানডে সিরিজে হাসারাঙ্গার পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশেষ করে প্রথম ওয়ানডেতে তাঁর দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ দ্রুত উইকেট হারানোর বিব্রতকর রেকর্ডও গড়েছিল। ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। মাত্র ৩.৯৮ ইকনোমিতে নিয়েছেন ৯ উইকেট। ব্যাট হাতেও তিন ম্যাচে ছুঁয়েছেন দুই অঙ্কের রান। শ্রীলঙ্কাও সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
হাসারাঙ্গার জায়গায় এখনো নতুন কোনো ক্রিকেটারকে দলে ডাকেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। হাসারাঙ্গা ফিরছেন কলম্বোয়, সেখানে হাই পারফরম্যান্স সেন্টারে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।
আসালাঙ্কার নেতৃত্বে সিরিজ জয় দিয়ে টি-টোয়েন্টি মৌসুম শুরু করতে চায় শ্রীলঙ্কা। তবে দলের সেরা স্পিনারকে হারানো বড় ধাক্কা তাদের জন্য। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর টি-টোয়েন্টি দলে বেশ কিছু পরিবর্তন এনেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: চরিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, অভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মহিশ তিকশানা, জেফরি ভেনডারসে, চামিকা করুণারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুশারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে