
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে সেটা পরের বিষয়। চলমান টানাপোড়েনে এরই মধ্যে মাঠের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ও ভারত। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুদল। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আগে ফিল্ডিং করছে তাঁর দল।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়। কিন্তু বৃষ্টির কারণে টস হতে দেরি হয়। বৃষ্টি থামলে ১টা ১৮ মিনিটে টস হয়েছে। আপাতত বৃষ্টি থামলেও স্বস্তির খবর নেই ভক্তদের জন্য। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বুলাওয়েতে আজ বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। অর্থাৎ দিনের বেশিরভাগ সময়ই হানা দেবে ক্রিকেটের চিরশত্রু বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা বেশি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সফলতম দল ভারত। এখন পর্যন্ত পাঁচটি শিরোপা জিতেছে তারা। আজকের ম্যাচেও ফেবারিট ভারত। তবে বাংলাদেশেরও আছে সুখস্মৃতি। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীর দল। এটিই একমাত্র বিশ্বকাপ, যা জয়ের স্বাদ নিতে পেরেছে বাংলাদেশ। তাই ভারত ফেবারিট হলেও নিজেদের নিয়েও আত্মবিশ্বাসী তামিমরা।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: রিফাত বেগ, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী, রিজান হোসেন, ফরিদ হাসান, সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন, ইকবাল হোসেন ইমন।
ভারত: আয়ুশ মাত্রে, বৈভব সূর্যবংশী, ভেদান্ত ত্রিভেদী, ভিহান মালহোত্রা, আভিগান কুন্ডু, হারভানশ পাঙ্গালিয়া, আরএস আমব্রিশ, কানিশক চৌহান, হেনিল প্যাটেল, দীপেন্দ্র দেভেন্দ্রান, খিলান প্যাটেল।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে