টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে নারী ক্রিকেট। গতকাল রাতে রোমাঞ্চকর দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কাটে দক্ষিণ আফ্রিকা।
২০০৯ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা, শিরোপা জেতা হয়নি কারও। তবে এবার নিশ্চিত নতুন চ্যাম্পিয়নই পেতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সাক্ষাৎ হবে এই দুই দলের।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ৯ উইকেটে ১২৮ রান তোলে নিউজিল্যান্ড। ১২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ১২০ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
সুজি বেটস ও জর্জিয়া প্লিমার ওপেনিং জুটিতে ৮.২ ওভারে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা করেন ৪৮ রান। ২৮ বলে ২৬ রানে ফেরেন সুজি। মন্থর হলেও দারুণ শুরুই বলা যায়। তবে পরবর্তীতে সেভাবে ঝড় তুলতে পারেননি ব্যাটাররা। প্লিমার সর্বোচ্চ ৩১ বলে ৩৩ রান করেছেন।
তারপর ব্রুক হ্যালিডের ৯ বলে ১৮ ও ইসাবেলা গেজের ১৪ বলে ২০ রানের সৌজন্যে ১২৮ রান তোলে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রি ডটিন ২২ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। ২৩ রানে ২ উইকেট নেন এফি ফ্লেচার।
১২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ক্যারিবিয়ানদের প্রথম চার ব্যাটারের তিনজনই যান দুই অঙ্কে। কিন্তু কেউই ছাড়াতে পারেননি ১৫। পাঁচে নম্বরে ব্যাটিংয়ে নেমে ২২ বলে তিন ছক্কায় ৩৩ রানের ঝোড়ো ইনিংসে জয়ের আশা জাগান ডটিন।
পরের ব্যাটারদের আবার খোলসবন্দী করে রাখেন কিউই বোলাররা। শেষ দিকে আফি ফ্লেচার ১৭ ও জাইদা জেমস করেন ১৪ রান। তবে দলের জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। ২৯ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের স্পিনার এডেন কার্সন। ম্যাচসেরা পুরস্কার তোলেন নিজের হাতে। মাত্র ১৪ রানে ২ উইকেট নেন অ্যামেলিয়া কের।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে