
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্রই শেষ হওয়া টেস্ট সিরিজে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। দুই টেস্টের দুটিতেই হেরেছে বাজেভাবে। ভুলে যাওয়ার মতো সিরিজটি শেষ হতে না হতেই এবার ক্রিকেটারদের সামনে আফগান সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে ৬ নভেম্বর শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। নতুন এই সিরিজে নতুন উদ্যমে শুরু করতে চান তাওহীদ হৃদয়।
সবকিছু ঠিক থাকলে আমিরাতের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় বাংলাদেশ দলের একাংশের উড়াল দেওয়ার কথা। সিরিজ খেলতে যাওয়ার আগে সিরিজ নিয়ে আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলের মিডল অর্ডার ব্যাটার হৃদয়। সেখানেই তিনি জানিয়েছেন, ‘আমার মনে হয়, অতীত নিয়ে ভাবার কিছু নেই।’
ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতে তুলনামূলকভাবে শক্তিশালী বাংলাদেশ। তাই আফগান সিরিজে ভালো শুরুর আশা হৃদয়ের, ‘আশা রাখি ভালোভাবেই শুরু করতে পারব। আমরা বরাবরই এ ফরম্যাটে ভালো খেলে থাকি। আমরা ভালোভাবে শুরু করতে চাই। আমাদের দলের যে সামর্থ্য, সে অনুযায়ী খেলতে পারি ভালো কিছু হবে ইনশা আল্লাহ।’
কিন্তু সামর্থ্য অনুযায়ী খেলতে না পারাটা বাংলাদেশ ক্রিকেট দলের পুরোনো রোগ। তা ছাড়া সীমিত ওভারে আফগানরাও ভালো ক্রিকেট খেলে থাকে। উল্টো পরিসংখ্যান বলছে, দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে আফগানরাই হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। গত বছরের জুলাইয়ে বাংলাদেশে এসে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে দেশে ফিরেছিল তারা।
তবে নিজেদের ওপর আস্থা রাখছেন হৃদয়, ‘আমরা দিনটা কীভাবে শুরু করব, ওটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আগে শারজাহতে খেলিনি। তবে আমাদের দলের বেশির ভাগ ক্রিকেটারই ওখানে খেলেছে। তাদের জন্য কাজটা কঠিন হবে না।’ ৬ নভেম্বর শুরু হতে যাওয়ার সিরিজের পরের দুটি ওয়ানডে হবে ৯ ও ১১ নভেম্বর।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪১ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩ ঘণ্টা আগে