
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়াকে কেন্দ্র করেই জটিলতা তৈরি হয়। এরপর নিরাপত্তার বিষয়টি সামনে এনে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নিতে দুইবার আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। নিজেদের সিদ্ধান্তে অনড় সংস্থাটি। কোনো মতেই ভারতে দল পাঠাবে না দেশের ক্রিকেটের শীর্ষ সংস্থা। এমনকি আইসিসির অনুরোধের পরও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।
টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে সেটাই এখন জানার বিষয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে পড়েছে লিটন দাস, তাসকিন আহমেদরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দলটির বাকি ম্যাচটির ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
তামিম বলেন, ‘একদমই (বিশ্বকাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা প্রভাব ফেলবে না) না। আপনারা জানেন এই বিষয়ে বিসিবি ও আইসিসি কথা বলছে, যেন আমরা নিরাপদ ও উপযুক্ত জায়গায় গিয়ে বিশ্বকাপ খেলতে পারি। আমি বিশ্বাস করি, তারা বিষয়টি ঠিকভাবেই দেখছে। তাই এ নিয়ে আমি কিছু বলতে চাই না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তামিম, ‘সিরিজের পর (আয়ারল্যান্ড সিরিজ) আমরা একটা ব্যাটিং ক্যাম্প করেছিলাম। এই সিরিজটা ব্যাটারদের অনেক সাহায্য করেছে। বিপিএলের পর খুব বেশি সময় পাওয়া যাবে না। তাই যত প্রস্তুতি নেওয়ার সেটা বিপিএলের মধ্যেই নিতে হবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে