আগামীকাল শুরু হচ্ছে অ্যালান বোর্ডার-সুনীল গাভাস্কার সিরিজ। এ সিরিজে খেলার কথা ছিল ঋষভ পন্তেরও। তবে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। মর্মান্তিক দুর্ঘটনায় ভারতীয় ব্যাটারের অকস্মাৎ ছিটকে যাওয়াকে মেনে নিতে পারছেন না কপিল দেব।
এ জন্য পন্তের ওপর ভীষণ চটেছেন কপিল। উইকেটরক্ষক ব্যাটারের না থাকাতে দলের কম্বিনেশন ভেঙে গেছে বলে মনে করছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। তার শাস্তিস্বরূপ পন্তকে চড় মারতে চেয়েছেন তিনি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন কপিল। তবে চড়টা পন্তের মঙ্গলের জন্যই মারতে চেয়েছেন তিনি। ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘তাকে খুব ভালোবাসি। সে শিগগির সুস্থ হোক এমনটা চাই। তবে সুস্থ হলেই তাকে চড় মারব। তাকে বলব নিজের খেয়াল রাখতে। এরপর বলব দেখ, তোমার চোট দলের কম্বিনেশন নষ্ট করে দিয়েছে। তার প্রতি ভালোবাসা ও স্নেহের সঙ্গে ক্ষোভও আছে। আজকের সময়ের তরুণেরা কেন যে এমন ভুল করে। এ জন্য হলেও একটা চড় খাওয়া উচিত।’
বর্তমানে চোট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পন্ত। সবশেষ বাংলাদেশ সফর শেষে বাড়ি ফেরার পথে গত ৩০ ডিসেম্বর সড়ক দুর্ঘটনার শিকার হন ভারতীয় ব্যাটার। গাড়ি চালিয়ে ঘরে ফেরার পথে ঘুমিয়ে পড়লে উত্তরাখন্ডের রুরকি শহরের কাছে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় তাঁর গাড়ি। এতে তাঁর গাড়ি পুড়ে গেলেও অল্পতে রক্ষা পেয়েছেন ২৫ বছর বয়সী ব্যাটার।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে