
দল নির্বাচনে প্রধান ভূমিকা থাকবে নির্বাচক প্যানেলের। তাদের সঙ্গে কখনো কোচ-অধিনায়কেরও মতের ব্যাপার থাকে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই হস্তক্ষেপ যেন একটু বেশি। কয়েক দিন আগে বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদই জানিয়েছেন, কোচ চন্ডিকা হাথুরুসিংহে নির্বাচক প্যানেলের কাজে হস্তক্ষেপ করায় ২০১৬ সালে পদত্যাগ করেছিলেন তিনি।
নির্বাচকদের স্বাধীনতা খর্ব করার ব্যাপারটি বাংলাদেশ ক্রিকেটে সচরাচরই ঘটে। মিনহাজুল আবেদীন নান্নু-হাবিবুল বাশার সুমনদের সময়ও একই অভিযোগ এসেছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময় তামিম ইকবালকে বাদ দেওয়া তাঁর আগে মাহমুদউল্লাহ রিয়াদের দলে সুযোগ না হওয়া—হাথুরুসিংহের একটা ভূমিকা ছিল বলেও জানা গেছে।
সেই হাথুরুর সঙ্গে নতুন নির্বাচক প্যানেল কীভাবে তাল মেলাবেন সেই প্রসঙ্গ এল আজ মিরপুরে সংবাদ সম্মেলনে। নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য জানিয়েছেন, দেশে ফিরলে হাথুরুর সঙ্গে বসে, তাঁর দর্শন জানতে চাইবেন। নিজের দর্শনটাও ভাগাভাগি করবেন কোচের সঙ্গে।
লিপু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কোচের সঙ্গে আমারও দেখা হয়নি। নিশ্চয় কোচের সঙ্গে দেখা হলে মত বিনিময় হবে। তার দর্শনটা আমিও জানতে পারব। আমি কি দর্শন নিয়ে এসেছি সেটাও সে জানতে পারবে। দুজনের বা পুরো দলের সবারই একই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট দল যেন ভালো ফল করে, ভালো পারফর্ম করে।’
বিসিবি থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার পেয়েই প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন লিপু। আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে দল নির্বাচন হয়, একই রকমভাবে কাজ করতে চান তাঁরাও। দল নির্বাচনে যতটুকু কোচ-অধিনায়কের মতামত প্রয়োজন, ততটুকু তিনি নেবেন। লিপু বললেন, ‘স্বাধীনতা থাকবে। এ ব্যাপারে বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে। আগে (দল নির্বাচন প্রসঙ্গে) কী হয়েছে সে ব্যাপারে আমি কথা বলতে চাই না, যেহেতু সেটা একটা লম্বা প্রক্রিয়া ছিল। যেহেতু দল নির্বাচন সেখানে, অধিনায়ক ও কোচ অবশ্যই যুক্ত থাকবেন। সবার মতামত মিলিয়েই আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলের যে পদ্ধতি আছে সে অনুযায়ী কাজ করব।’
গত কয়েক বছরে নান্নু-সুমনদের দল নির্বাচন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা ও বিতর্ক হয়েছে। তাঁদের একই পদ্ধতিতে নতুন নির্বাচক প্যানেল কাজ করবে কি না, এ প্রসঙ্গে লিপুর অবশ্য সাবধানী মন্তব্য, ‘নান্নু কী স্টাইলে কাজ করে গেছে এটা দূর থেকে দেখা বা গণমাধ্যম থেকে শোনা। এটা নিয়ে যেহেতু বিশদভাবে বলেনি, তাই কথা চলতে চাই না। আমি কোন স্টাইলে কাজ করব বা করতে চাই সেটা সময়ই বলে দেবে। ভালো কিছুর সঙ্গে আপোষ করব না, ইগো রাখব না, যদি আমার থেকে ভালো কেউ সিদ্ধান্ত দেয়।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে