
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৭ মাস দূরে সাকিব আল হাসান। দীর্ঘ এই সময়ে তাঁর ফেরা নিয়ে অনেক কথাবার্তা শোনা গেছে। তবে সেই আলোচনা কেবল সামাজিক মাধ্যম আর সংবাদমাধ্যম পর্যন্তই থেকেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের আশা, সাকিব ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন।
বিসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুমনকে নতুন প্রধান নির্বাচক ঘোষণা করেছে। আজ সংবাদ সম্মেলনে এসে সাকিবকে নিয়ে বিসিবির নবনির্বাচিত প্রধান নির্বাচক বলেন, ‘সাকিব এসে অবসর নেওয়া জন্য খেলুক আমি সেটা চাই না। সাকিব এসে দীর্ঘ সময় খেলুক। অন্তত ২০২৭ বিশ্বকাপ যেন খেলতে পারে।’
সুমন আরও বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের বেশি সময় নেই। সাকিব ক্রিকেটের মধ্যে কতটুকু আছে, সে ব্যাপারে আমি নিশ্চিত না। আমি সাকিবকে যতটুকু চিনি সাকিব কাল আসবে আর পরশু মাঠে নামবে—ব্যাপারটা এমন না। তার প্রস্তুতির দরকার আছে।’
বিসিবি নির্বাচক যোগ করেছেন, ‘আমি লম্বা সময়ের কথা চিন্তা করছি। এটাও মনে করি না যে সাকিব একটা সিরিজ খেলে চলে যাবে। যদি সাকিবকে পাই, তাহলে অনেক দীর্ঘ সময়ের জন্য তাঁর সার্ভিসটা পেতে চাইব। প্রস্তুতি কিন্তু অনেক বড় ব্যাপার।’

এলাম, দেখলাম, জয় করলাম—রোনান সুলিভানের কাছে ব্যাপারটা যে এমনই। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই নায়ক বনে গেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল দিয়ে পেলেন ম্যাচসেরার পুরস্কার। এবার তাঁর লক্ষ্য ভারত-বধ।
১৫ মিনিট আগে
ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফে দারুণ শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। দুটি গোলই করেছেন রোনান সুলিভান।
২ ঘণ্টা আগে
ধর্ষণের অভিযোগ থাকায় ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন না যশ দয়াল—এমন শঙ্কা ছিল আগে থেকেই। এবার সেটাই সত্যি হলো। এবারের আইপিএলে এই পেসারকে নেবে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ফ্র্যাঞ্চাইজিটির ডিরেক্টর অব ক্রিকেট মো বোবাট বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপের আগে তিন মাস সময়ও বাকি নেই। প্রিয় দলের ম্যাচ দেখতে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলগুলোও প্রস্তুত হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ জন্য। এই সময়ে ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা।
৩ ঘণ্টা আগে