
মোস্তাফিজুর রহমান ইস্যুতে তোলপাড় চলছে ক্রিকেট বিশ্বে। সাম্প্রতিক টানাপোড়েনের জেরে কাটার মাস্টারকে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে দল পাওয়ার পর বাদ পড়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল মোস্তাফিজের। তবে মন ভালো করার উপকরণ পেতেও বেশি সময় লাগল না তাঁর।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন পর্বের জন্য নাম নিবন্ধন করিয়েছেন ১০ জন বাংলাদেশি ক্রিকেটার। তাঁদের মধ্যে মোস্তাফিজ অন্যতম। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। বাঁহাতি পেসার ছাড়াও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নাম নিবন্ধন করিয়েছেন সাকিব, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদদের মতো ক্রিকেটাররা।
সবার চেয়ে মোস্তাফিজকে পেয়ে যেন একটু বেশিই উচ্ছ্বসিত পিএসএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজ সে প্রমাণই দিচ্ছে। এই পেসারের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ব্যাটাররা সাবধান। মোস্তাফিজ পিএসএলে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। পিএসএলের নতুন পর্বে যোগ দেবেন ফিজ।’
পিএসএলের অভিজ্ঞতা মোস্তাফিজের জন্য নতুন নয়। এর আগে ২০১৮ সালের আসরেও পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলেছেন তিনি। সেবার লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। ৭ বছর পর পিএসএলে প্রত্যাবর্তনের অপেক্ষায় মোস্তাফিজ।
৮ দল নিয়ে পিএসএলের নতুন পর্ব শুরু হবে ২৬ মার্চ। ৩ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে ২০ জানুয়ারি পর্যন্ত নাম নিবন্ধনের সুযোগ থাকছে ক্রিকেটারদের জন্য। পিএসএলের সব শেষ আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। সেবার দলটির হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান, রিশাদ, মেহেদী হাসান মিরাজরা।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২০ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে