
হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছে চিটাগং কিংস। মিরপুরে নিজেদের প্রথম ম্যাচে আজ খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হেরেছে তারা। ম্যাচটি মাঠে বসে দেখেছেন কিংসের মেন্টর শহীদ আফ্রিদিও। তবে প্রথম ম্যাচ হারলেও তাঁর দলের ভালো কিছু করার সামর্থ্য রয়েছে জানালেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
ম্যাচ চলাকালীন টিভি সাক্ষাৎকারে আফ্রিদি নিজের কাজ ও দলের অবস্থা সম্পর্কে বলেন, ‘খুবই সহজ (মেন্টরের কাজ)। শুধু সমর্থন ও অনুপ্রেরণা দেওয়া। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ আমাদের। কিন্তু সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয়, দলটা খুব ভারসাম্যপূর্ণ।’
আফ্রিদি নিজেও ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। বিপিএলেই তো খেলেছেন ৬ সংস্করণে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আফ্রিদি। চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছেন। সবশেষ খেলেছিলেন ২০১৯ বিপিএলে। পাকিস্তান দলের হয়েও বাংলাদেশ সফর করেছিলেন ১৩ বার। এ জন্য আফ্রিদি আগেও বলেছেন, বাংলাদেশ তাঁর ‘দ্বিতীয় বাড়ি’।
আজ আবারও সেই একই কথা বললেন আফ্রিদি, ‘আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। এখানে অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে অনেক উৎসাহী। বাংলাদেশে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তান ও ভিন্ন কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে বিপিএলে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।’
আফ্রিদি কথা বলেছেন বাংলাদেশ দল প্রসঙ্গেও। কয়েক মাস আগেই পাকিস্তানকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতেও একই সাফল্য। বাংলাদেশের উন্নতি ও নতুন প্রতিভাদের পরিচর্যার পরামর্শ দিয়ে আফ্রিদি বলেন, ‘আমি খুবই খুশি (বাংলাদেশের উন্নতিতে)। কারণ তারা ভুগছিল। বিপিএলের মাধ্যমে অনেক দিন ধরে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে তারা। পাকিস্তানের বিপক্ষেও খুব ভালো খেলেছে, সিরিজ জিতেছে। আমি মনে করি, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তাদের জন্য ভালো প্রতিষ্ঠান, যেমন কিছু একাডেমি দরকার, যেখানে ক্রিকেটাররা বেড়ে উঠতে পারবে।’

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৫ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৪২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে