অবসরের হিড়িক পড়েছে ক্রিকেটাঙ্গনে। কেউ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, কেউবা পুরো ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানছেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।
২০১২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে গ্যাব্রিয়েলের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। প্রায় ১ যুগের ক্যারিয়ারে ৫৯ টেস্ট, ২৫ ওয়ানডে ও ২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিন সংস্করণ মিলে নিয়েছেন ২০২ উইকেট। ক্যারিবীয় এই পেসার গত রাতে ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে বলেছেন, ‘গত ১২ বছর ওয়েস্ট ইন্ডিজের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য নিজেকে উৎসর্গ করেছিলাম। সর্বোচ্চ পর্যায়ে পছন্দের এই খেলা খেলতে পারা আমাকে অনেক আনন্দ দিয়েছে। তবে একটা কথা আছে যে সব ভালো জিনিসের তো শেষ হতে হয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে গ্যাব্রিয়েল সবশেষ খেলেছেন গত বছরের জুলাইয়ে। ভারতের বিপক্ষে টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে না খেললেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলে যাচ্ছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’, আবুধাবি টি-টেন—গ্যাব্রিয়েল খেলেছেন নিয়মিত। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে ব্যাপারে ক্যারিবীয় এই পেসার বলেন,‘সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করছি। নিজের দেশকে (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো) প্রতিনিধিত্ব করাই আমার পরিকল্পনা। যে প্যাশন ও ভালোবাসা নিয়ে ক্যারিয়ারে খেলেছি, একইভাবে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি দলগুলোতেও খেলতে চাই।’
টেস্টেই ফর্মের তুঙ্গে ছিলেন গ্যাব্রিয়েল। যে পিচ ব্যাটারদের জন্য স্বর্গ, সেখানে তিনি তাঁর উচ্চতা ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যাটারদের বেকায়দায় ফেলতেন। আন্তর্জাতিক ক্রিকেটের ২০২ উইকেটের ১৬৬ উইকেটই নিয়েছেন টেস্টে। ২০১৮ সালে সেন্ট লুসিয়া টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১২১ রানে ১৩ উইকেট নেন গ্যাব্রিয়েল। যা ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে চতুর্থ সেরা টেস্ট বোলিং। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলিংয়ের কীর্তি এখনো ধরে রেখেছেন মাইকেল হোল্ডিং। ১৯৭৬ সালে লন্ডনের ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৪৯ রানে ১৪ উইকেট নিয়েছিলেন হোল্ডিং।
গ্যাব্রিয়েল টেস্টে সবচেয়ে বেশি ৩৭ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে নেন ২৫ উইকেট। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ২৪টি করে উইকেট নিয়েছেন গ্যাব্রিয়েল। টেস্টে ছয়বার ইনিংসে পাঁচ উইকেট এবং ম্যাচে একবার দশ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে গ্যাব্রিয়েলের।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে