
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মে আইপিএলের ফাইনাল হবে আহমেবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
নিয়ম অনুযায়ী, আইপিএলের ফাইনাল হয় আগের মৌসুমের চ্যাম্পিয়ন দলের হোম ভেন্যুতে। সে হিসেবে গত মৌসুমের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামেই ম্যাচটি হওয়ার কথা। তবে বিসিসিআই জানায়, স্থানীয় কর্তৃপক্ষ ও অ্যাসোসিয়েশনের কিছু শর্ত তাদের নির্ধারিত নীতিমালা ও প্রোটোকলের বাইরে হওয়ায় শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে।
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের ফাইনাল আয়োজন করতে যাচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এর আগে আবহাওয়ার কারণে ২০২৫ মৌসুমে কলকাতার ইডেন গার্ডেনস থেকে সরিয়ে ফাইনাল ম্যাচ আয়োজন করা হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট ভেন্যুতে।
এদিকে প্লে-অফের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিসিআই। ২৬ মে ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার মাঠে গড়াবে। যেখানে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে। ২৭ মে চণ্ডীগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এলিমিনেটর (তৃতীয় বনাম চতুর্থ দল)। একই ভেন্যুতে ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে। যেখানে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এলিমিনেটরের জয়ী দলের বিপক্ষে খেলতে নামবে।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশনাল ও লজিস্টিক কারণে বিশেষ পরিস্থিতিতে এবার তিনটি ভেন্যুতে প্লে-অফ আয়োজন করা হচ্ছে। বেঙ্গালুরু মূলত ফাইনালের জন্য নির্ধারিত ছিল। তবে স্থানীয় কিছু চাহিদা আমাদের নীতিমালার বাইরে থাকায় ভেন্যু পুনর্নির্ধারণ করতে হয়েছে।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে