
খেলোয়াড় হিসেবে দারুণ অধ্যায় পার করে কোচিংয়েও বেশ নাম করেছেন গ্যারি কারস্টেন। ডাগআউটে অনেক সফলতার গল্পের কারিগর তিনি। আছে ভারতের কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা। এবার ৫৮ বছর বয়সী এই কোচ কাজ করবেন নামিবিয়ার জাতীয় দলের হয়ে।
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কারস্টেনকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে নামিবিয়া ক্রিকেট বোর্ড। সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপে দলটির প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে কাজ করবেন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন।
এই দায়িত্ব পেয়ে কারস্টেন বলেন, ‘নামিবিয়া দলের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য দারুণ সম্মানের হবে। হাই পারফরম্যান্স ক্রিকেটীয় আবহ গড়ে তুলতে দলটির নিবেদন ও দৃঢ়প্রতিজ্ঞায় আমি সত্যিই মুগ্ধ। নামিবিয়া সিনিয়র পুরুষ দল ভালো করছে। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে তাদের সাহায্য করতে আমি মুখিয়ে আছি।’
২০০৭ সালে ভারতের প্রধান কোচের পদে বসেন কারস্টেন। তাঁর কোচিংয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও কারস্টেনের অভিজ্ঞতা দারুণ। তাঁর অধীনে ২০২২ সালে নিজেদের প্রথম মৌসুমেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জেতে গুজরাট টাইটান্স। এছাড়া আরও বেশকিছু ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করেছেন কারস্টেন।
সবশেষ পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাদা বলের কোচের দায়িত্বে ছিলেন কারস্টেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে মতের মিল না হওয়ায় গত বছরের অক্টোবরে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এক বছরের একটু বেশি সময় পর কোচিংয়ে ফিরলেন কারস্টেন।
টানা চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নামিবিয়া। দশম টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে তারা। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে