
শারজায় প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ দল। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের হাতছানি সফরকারীদের। একটি ম্যাচ বেড়ে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের সামনেও সুযোগ আছে সমতায় ফেরার। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।
এই ম্যাচে একাদশে পরিবর্তন থাকবে সেটা আগেই স্পষ্ট ছিল। আইপিএলে যোগ দেওয়ায় মোস্তাফিজুর রহমান নেই একাদশে। সব মিলিয়ে চারটি পরিবর্তন সফরকারীদের একাদশে। হাসান মাহমুদ ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান বাদ পড়েছেন। ভিসা জটিলতায় নাহিদ রানা ও রিশাদ হোসেন দলের সঙ্গে যোগ দিয়েছিলেন কয়েক দিন পরে। আগের ম্যাচে তাই খেলতে পারেননি তাঁরা। আজ দুজনই আছেন একাদশে। আগের ম্যাচ সেঞ্চুরি করা ইমন কেন দলে নেই সেটি অবশ্য জানায়নি বিসিবি। আছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেওয়া শান্ত একাদশে থাকবেন কি না, তা অনিশ্চয়তাই ছিল।। ব্যাট হাতে ভালো অবস্থায় নেই লম্বা সময় ধরে। টি-টোয়েন্টিতে তাঁর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার একটি কারণও ছিল এটি। কিছুটা চাপমুক্ত থেকে ব্যাটিংটা করতে চান। সব শেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছর ভারত সফরে। ডিসেম্বরে ওয়েস্ট সিরিজে লিটনই দিয়েছিলেন নেতৃত্ব। মাঝে বিপিএলও শান্তর ভালো যায়নি। ফরচুন বরিশালের হয়ে ৫ ম্যাচে করেছেন ৫৬ রান। ধুঁকতে থাকায় সব ম্যাচে একাদশেও তাঁর সুযোগ হয়নি। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার।
লিটন দাসের ইমনের সঙ্গে এ ম্যাচে তানজিদ হাসান তামিমকে দেখা যাবে ওপেনিংয়ে। তিন নম্বরে শান্ত। চার নম্বরে দেখা তাওহীদ হৃদয়কে। পাঁচ নম্বরে জাকের আলী অনিক। ছয় নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। সাত নম্বরে রিশাদ। আট নম্বরে ডানহাতি পেসার তানিজম হাসান সাকিব। প্রথম ম্যাচে ২২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। সাকিবের ব্যাটিং বাড়তি সহায়তা দেয় দলকে।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে