পেশাদার ফুটবল থেকে গত মৌসুমে প্রথমবারের মতো অবনমন হয়েছিল বাংলাদেশের ফুটবলের অন্যতম সফল ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। নিয়ম অনুযায়ী, পেশাদার লিগ থেকে অবনমিত হয়ে দ্বিতীয় স্তরের লিগ বিসিএলে খেলার কথা থাকলেও সেখান থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ঐতিহ্যবাহী দলটি! আজ ছিল বিসিএল অংশগ্রহণকারী দলগুলোর নাম নিবন্ধনের শেষ দিন। শেষ দিনেও নিজেদের নাম নিবন্ধন করায়নি মুক্তিযোদ্ধা।
কেন নাম নিবন্ধন করায়নি মুক্তিযোদ্ধা? এমন প্রশ্নে দলটির ম্যানেজার আরিফুল ইসলাম দায়টা চাপিয়ে দিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক জহুরুল ইসলাম রোহেলের কাঁধে। জহুরুল ইসলাম একই সঙ্গে মুক্তিযোদ্ধা ক্লাবের সাম্মানিক সভাপতিও। বিসিএলের জন্য দল গড়ার জন্য সভাপতির কাছ থেকে কোনো সাড়া পাননি জানিয়ে আরিফুল বললেন, ‘আমরা তাকে দল করার বিষয়টি জানিয়েছি। তিনি বললেন, কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি সভাপতি। সিদ্ধান্ত দেবেন তিনি। অথচ তিনি বললেন, কোনো সিদ্ধান্ত হয়নি।’
দেড় কোটি টাকা হলে বিসিএলে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়া যায়। অর্ধেক টাকার সংস্থানও সভাপতি করেননি বলে জানালেন আরিফ, ‘আমি একটি দল ঠিক করে রেখেছিলাম। কতই বা লাগত। অর্ধেক টাকা হলেও বাকিটা আমি ব্যবস্থা করতে পারতাম। মুক্তিযোদ্ধা একটি ঐতিহ্যবাহী দল। এই দলের সঙ্গে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।’
নাম নিবন্ধনের সময় বাড়ানোর জন্য বাফুফের সঙ্গে কাল কথা বলতে চান আরিফ। অর্থের সংস্থান হলে মুক্তিযোদ্ধা চ্যাম্পিয়ন হবে বলেও বিশ্বাস তাঁর।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৮ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে