এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই ভারতীয় নারী ভিনি রমনকে বিয়ে করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিয়ের এক মাস পেরিয়ে যাওয়ার পর গতকাল বুধবার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী অলরাউন্ডার। তাঁর বিয়ের পার্টিতে হাজির হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রায় সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ।
অনুষ্ঠানে বিরাট কোহলিদের নাচতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে পার্টিতে কোহলিদের নাচের সেসব ছবি পোস্ট করেছে বেঙ্গালুরু। ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে সপরিবারে যোগ দিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি ও টপ অর্ডার ব্যাটার কোহলিসহ অন্যরা।
২০১৯ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড মঞ্চে ভিনির সঙ্গে পরিচয় হয় ম্যাক্সওয়েলের। খুব দ্রুতই তাঁরা একে অপরের কাছাকাছি চলে আসেন। পরের বছরই বাগদান সারেন ম্যাক্সি। ওই সময় বিয়ে করার কথা থাকলেও করোনা মহামারির কারণে পরিকল্পনা পিছিয়ে যায়। এ বছরের শুরুতে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ।
ভিনির জন্ম ভারতের তামিল পরিবারে। যদিও তিনি থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ভিনি পেশায় একজন ফার্মাসিস্ট। অল্প সময়ের ব্যবধানে ম্যাক্সওয়েলের সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়ে যায় তাঁর। বাগদান সেরে ভক্তদের সুখবরটা দিয়েছেন ম্যাক্সি। ওই সময়ে অভিনন্দনের জোয়ারে ভাসেন তাঁরা। অপেক্ষা ছিল তাদের বিবাহ পরবর্তী পার্টি এবং মধুচন্দ্রিমা নিয়ে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৭ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে