টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে গত জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতি। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ায় প্রস্তুতির দিক থেকে কিছুটা বিপাকেও পড়েছে টিম ম্যানেজমেন্ট।
প্রথমে বাংলাদেশ নিজ দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল, এখন তাদের প্রস্তুতি নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের। গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের সামনে কোনো সিরিজই ছিল না! এই বিরতিতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য বিসিবি বেছে নিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে দুটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগামী ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে মেয়েদের ‘এ’ দল। এই সফরের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলটাকে অবশ্য ‘এ’ দল না বলে জাতীয় দলই বলা যায়! এশিয়া কাপের ১১ ক্রিকেটারই রয়েছেন দলে, এর সঙ্গে যুক্ত করা হয়েছে ৪ ক্রিকেটার।
ফাহিমা খাতুন, তাজ নাহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি ছিলেন না এশিয়া কাপে, তাঁদের শ্রীলঙ্কা সফরে রাখা হয়েছে। ‘এ’ দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার রাবেয়া খান। জাতীয় দলের অধিনায়ক জ্যোতি ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার দলে থাকলেও ভবিষ্যৎ নেতৃত্বের কথা বিবেচনায় ১৯ বছর বয়সী রাবেয়ার প্রশিক্ষণও বলা চলে এটি।
আগামী ৮ সেপ্টেম্বর পানাগোডার আর্মি গ্রাউন্ড প্রথম ওয়ানডে এবং ১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে দ্বিতীয় ও শেষ পঞ্চাশ ম্যাচটি হবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ ও ১৯ সেপ্টেম্বর থুরস্তান এবং কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-নাহিদারা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, সাবিকুন্নাহার জেসমিন ও শামীমা সুলতানা।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে