
জয়ের জন্য খুলনা টাইগার্সের দরকার ১৫৩ রান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঝারি এ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয়ের কক্ষপথেই দলকে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫০ বলে ৭০ রান করে তিনি যখন আউট হলেন, তখন খুলনা টাইগার্সের দরকার মাত্র ৪৭ রান। হাতে ছিল ৭ উইকেট। তার পরও শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে খুলনাকে (১৫৬/৪), ১ বল হাতে রেখে জিতেছে ৬ উইকেটে।
মোহাম্মদ নাঈমকে নিয়ে ওপেনিং জুটিতে ৬৫ রান তুলেছিলেন মিরাজ। নাঈমের বিদায়ে এই জুটি ছিন্ন হওয়ার পর উইকেটে আসা আফিফ বেশি সময় টিকতে পারেননি। তবে ২৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ফিফটি করা মিরাজ ৭০ রান করলে লক্ষ্যচ্যুত হতে হয়নি খুলানকে। গতকালের জয়ে লিগ টেবিলের চারে উঠে এসেছে খুলনা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান তোলে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারেই রনি তালুকদারকে হারায় তারা। তবে শুরুর ধাক্কা তারা কাটিয়ে উঠে জর্জ মানসি ও জাকির হাসানের ব্যাটিংদৃঢ়তায়। শুধু ধাক্কাই কাটাননি তাঁরা, দলের রানের চাকাকেও গতিশীল করে তুলেছিলেন। দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৭৪ রানের জুটি গড়েন তাঁরা।
এই জুটি যখন ব্যাট করছিলেন, তখন মনে হয়েছিল, বড় স্কোরই গড়বে সিলেট। ৬টি চার ও ৪টি ছয়ে ৩২ বলে ৫৮ রান করে যখন আউট হলেন মানসি, তখনো ৭.৪ ওভারে সিলেট স্ট্রাইকার্সের রান ৭৫। কিন্তু এই জুটি ছিন্ন হওয়ার পর পরের ব্যাটাররা আর ভালো কিছু করতে পারেননি। মানসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ করেন জাকির হাসান। ৩২ বলের এই ইনিংসে আছে ৪টি চার ও ২টি ছয়। মানসি ও জাকিরের বাইরে রানের দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আর একজনই—সুমন খান (১২)। ২টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে