বিশ্বকাপ খেলতে অন্য দলগুলো বাংলাদেশে আসার কথা ছিল এত দিনে। কিন্তু এখন উল্টো বাংলাদেশের মেয়েদের যেত হলো দুবাইয়ে।
রাজনৈতিক পটপরিবর্তের পর দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব হয়নি বাংলাদেশের। আইসিসি সেই বিশ্বকাপ সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে ভেন্যু সরে গেলেও আয়োজক স্বত্ব থাকছে বাংলাদেশের হাতে।
৩-২০ অক্টোবর—দুবাই ও শারজায় হবে ১০ দলের এবারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিমানবন্দরে নিগার সুলতানা জ্যোতি-জাহানারা আলমদের একটি ভিডিও পোস্ট করে বিসিবি ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশ নারী দল দুবাই পৌঁছেছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতা করতে প্রস্তুত হচ্ছে।’
আজ সকালেই বিশ্বকাপ খেলতে উড়াল দেয় বাংলাদেশ দল। সকালের দিকে মেয়েদের বিমানবন্দরে যাওয়ার আরেকটি ভিডিও পোস্ট দেয় বিসিবি। ক্যাপশনে লেখে, ‘বাংলাদেশ নারী দল ২০২৪ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে।’
এর আগে পরশু মিরপুর স্টেডিয়ামে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে