সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী এশিয়া কাপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রথম ইনিংসের খেলা শেষ হতে না হতেই এসেছে বেরসিক বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১৮.১ ওভারে শ্রীলঙ্কা ৫ উইকেটে করেছে ৮৩ রান।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান করতে শুরু থেকেই ধুঁকতে থাকেন শ্রীলংকার ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে বোল্ড করে দেন জাহানারা আলম। এরপর দ্বিতীয় উইকেটে হারশিতা সামারাবিক্রমা ও আনুষ্কা সঞ্জীবনী ২৩ রানের জুটি গড়েন। আবার এই দুজনকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান সানজিদা আক্তার মেঘলা ও রুমানা আহমেদ।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কার রানের গতি কমে যায়। এরপর ১৯ তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত ৫ উইকেটে ৮৩ রান করে লঙ্কানরা। নিলাক্ষী ডি সিলভা ৩১ বলে ২৮ রান করে অপরাজিত আছেন। আর রুমানা নিয়েছেন দুই উইকেট।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৩ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে