রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ হয় না বহু বছর ধরে। দুই দলের লড়াই শুধু আইসিসি ও এসিসির টুর্নামেন্টেই দেখা যায়। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সবার আগ্রহ থাকে তুঙ্গে।
এমনিতেই অবশ্য দুই দলের ম্যাচ মানেই রুদ্ধশ্বাস দ্বৈরথ। আর আজকের এশিয়া কাপের ম্যাচটা যেন আরও একটু বেশি। কেননা, চার বছরেরও বেশি সময় পর আজ প্রথমবারের মতো ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে খেলেছিল তারা।
এতে করে চাপটা একটু বেশি থাকবে আজ। জয়ের জন্য দুই দলই উন্মুখ থাকবে। এমন মুহূর্তেই দুই দেশের সাবেক ক্রিকেটাররা উত্তরসূরিদের পরামর্শ দিয়ে থাকেন। শোয়েব আখতারও ব্যতিক্রম নন। আগেও বহুবার দিয়েছেন। পাল্লেকেলের ম্যাচ নিয়েও দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে বাবর আজমদের পরামর্শ দিয়েছেন তিনি।
বাবরদের ভারতের দুর্বল জায়গায় আঘাত করার পরামর্শ দিয়েছেন শোয়েব। পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, ‘ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা সব সময় অন্যরকম কিছু। পাকিস্তানের শক্তির জায়গা বোলিং। যদি শুরুতেই ভারতের তিন ব্যাটার আউট হয়ে যায়, তাহলে তারা বিপদে পড়ে যায়। পাকিস্তানের চেষ্টা থাকবে ভারতের দুর্বল জায়গায় আঘাত করার।’
টস জিতলে কী নেওয়া উচিত, সেটিও জানিয়েছেন শোয়েব। তাঁর মতে, ব্যাটিং নেওয়া ঠিক হবে। তিনি বলেছেন, ‘যদি পাকিস্তান টসে জিতে ব্যাটিং নেয়, ভারতের ওপর শুরু থেকে আক্রমণ করবে। অন্যদিকে ভারত টসে জিতলে পাকিস্তান বিপদে পড়তে পারে। কারণ উইকেটে পরিস্থিতি ভালো হয়নি। আলোর নিচে ভালোভাবে বল ব্যাটে আসে না।’
উত্তরসূরিদের ম্যাচ নিয়ে চাপ না নেওয়ারও পরামর্শ দিয়েছেন শোয়েব। চাপের বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তিনি। দেশটির সাবেক গতিতারকা বলেছেন, ‘ভারত-পাকিস্তানের ম্যাচটি একটি রোমাঞ্চকর লড়াই হতে যাচ্ছে। আমরা থ্রিলার দেখতে চেয়েছিলাম, সেটা পাচ্ছি। সম্ভবত দুই বিলিয়নের বেশি মানুষ ম্যাচ দেখবে। এতে করে চাপ নেওয়ার দরকার নেই। ছেলে-মেয়েদের গল্প শোনানোর জন্য দারুণ এক ম্যাচ। বলতে পারবে বিরাট কোহলির বিপক্ষে খেলেছি। যেমন আমি বলি, শচীন টেন্ডুলকারের বিপক্ষে খেলেছি। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এই সুযোগগুলো তাই মিস করা উচিত হবে না। মনোযোগ দিয়ে নিজেদের সেরা খেলা দিতে হবে।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে