পারিবারিক কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি। সে হিসেবে তৃতীয় টেস্টেই তাঁর ফেরার কথা। কিন্তু এখন ভিন্ন কিছু শোনা যাচ্ছে।
শুধু রাজকোটে নয়, পুরো সিরিজেই হয়তো কোহলিকে পাবে না ভারত। এমন শঙ্কা জেগেছে এবি ডি ভিলিয়ার্সের মন্তব্যের কারণে। নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, কোহলি–আনুশকা শর্মা দ্বিতীয় সন্তানের বাবা–মা হতে চলেছেন।
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি খুব বেশি তথ্য দিতে পারব না। তবে জানি সে ভালো আছে। সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। প্রথম দুই টেস্টে তাঁর না থাকার এটাই কারণ। ওকে মাঠে দেখার জন্য উন্মুখ আছি।’
এর পরেই কোহলি–আনুশকা দম্পতির ঘর আলো করে দ্বিতীয় সন্তান আসার খবর দেন ডি ভিলিয়ার্স। কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক সতীর্থ বলেছেন, ‘হ্যাঁ, তার দ্বিতীয় সন্তান আসছে। এখন তার পরিবারের সঙ্গে কাটানোর সময়। যেটা ওর জন্য গুরুত্বপূর্ণ।’
তাই কোহলি তৃতীয় টেস্টে ফিরবেন কিনা তা নিয়ে খুব শিগগিরই আলোচনায় বসবে বলে বোর্ডের এক সূত্রের মাধ্যমে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। নাম প্রকাশ না করে সেই বোর্ড কর্মকর্তার উদ্ধৃতটি সংবাদমাধ্যমটি লিখেছে এভাবে, ‘পুরো সিদ্ধান্ত কোহলির। বোর্ড তার ব্যক্তিগত জায়গাকে সম্মান করে। যদি সিরিজের অংশ হতে রাজি হয় তাহলে কোনো কথাই নেই। তবে সিদ্ধান্তটা তার।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে