
দরজায় কড়া নাড়ছে অ্যাশেজ সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদাপূর্ণ টেস্ট সিরিজটির আগে ব্যাট হাতে রান ফোয়ারা ছুটাচ্ছেন মারনাস লাবুশেন। ঘরোয়া ক্রিকেটে সবশেষ ৭ ম্যাচে পঞ্চম শতকের দেখা পেলেন এই তারকা ব্যাটার। সবশেষ আজ ওয়ানডে কাপে কুইন্সল্যান্ডের হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান তিনি।
তাঁর সেঞ্চুরিতে ভর করে সাউথ ওয়েলসকে ৯৬ রানে হারিয়েছে কুইন্সল্যান্ড। তাদের করা ২৮৭ রানের জবাবে ১৯১ রানে অলআউট হয় সাউথ ওয়েলস। দলকে বড় পুঁজি এনে দিনে ১০১ রানের ইনিংস খেলেন লাবুশেন। সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলার পাশাপাশি নিখুঁত শট খেলেও নজর কাড়ছেন ৩১ বছর বয়সী ব্যাটার।
সবশেষ ৭ ম্যাচের ৮ ইনিংসে লাবুশেনের সংগ্রহ ৬৭৯ রান। ব্যাটিং গড় ৮৪.৮৭। এমন ফর্মের কারণে যে অ্যাশেজ দিয়ে দলে ফিরবেন সেটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। দেশের হয়ে সবশেষ গত জুনে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিনশিপের ফাইনালে এই সংস্করণে খেলেন লাবুশেন।
সংবাদমাধ্যমের দাবি, অ্যাশেজে ফিরলে লাবুশেনকে দিয়ে ওপেনিং করাবে অস্ট্রেলিয়া। আগামী ২১ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে অজিরা। অ্যাশেজকে সামনে রেখে খুব শিগগিরই দল দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ফক্স স্পোর্টস নিউজকে লাবুশানে বলেন, ‘আমার এমন ফর্মের দরকার ছিল। একজন খেলোয়াড় হিসেবে আমি সবসময় মনে করি যা হচ্ছে সব ঠিক আছে। আমি শুধু অনুশীলন চালিয়ে যেতে থাকব, সব সময় এটা ভালো পরিকল্পনা না। আমার জন্য এমন সময়ের দরকার ছিল। আমি নিজের সেরাটা বের করে আনার জন্য চেষ্টা করছিলাম।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে