গত বছর ‘ফ্রেঞ্চ সুপার কাপে’ লিলের কাছে শিরোপা হারিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। এবার নঁতকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল পিএসজি। কোচ হিসেবে ক্রিস্তোফ গালতিয়েরও মৌসুম শুরু হলো শিরোপা জয়ে।
ইসরায়েলের তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখিয়েছে পিএসজি। নিষেধাজ্ঞার কারণে কিলিয়ান এমবাপ্পে না থাকায় লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে পাবলো সারাবিয়াকে নিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন গালতিয়ের। পুরো ম্যাচে মেসি-নেইমারদের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিল নঁতের ডিফেন্ডাররা। ২২ মিনিটে মেসির জাদুকরী গোলে পিএসজির উৎসব শুরু। নেইমারের দুর্দান্ত পাস পেয়ে নঁতের গোলরক্ষককে কাটিয়ে বোকা বানান মেসি। এরপর ডান পায়ের আলতো শটে বল জালে পাঠান পিএসজি তারকা।
বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ে চোখ ধাঁধানো এক গোল করেন নেইমার। তিনি প্রতিপক্ষের মিডফিল্ডার মুসা সিসোকোর ফাউলের শিকার হয়েছিলেন বক্সের বাইরে। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তাঁর ডান পায়ের বাঁকানো ফ্রি কিক প্রতিপক্ষের জাল খুঁজে নেয়। মেসি ও নেইমারের দুই গোলে প্রথমার্ধ শেষ করে লিগ চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে সার্জিও রামোসের অসাধারণ ব্যাকহিল গোলে পিএসজি ৩-০ গোলে এগিয়ে যায়। আর ৮২ মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোলটি করেন নেইমার। বক্সের ভেতর ব্রাজিলিয়ান তারকাকে ফাউলের শাস্তি হিসেবে রেফারি নঁতের ডিফেন্ডার জ্যাঁ ক্লদ কাস্তেলতোকে সরাসরি লাল কার্ডও দেখান। ৩০ বছর বয়সী তারকার সফল স্পট কিকে দলের ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।
শিরোপাটিকে এক রকম নিজেদের সম্পত্তি বানিয়েছে পিএসজি। শেষ এক দশকে নয় বার চ্যাম্পিয়ন হয়েছে প্যারিসের ক্লাবটি। আর সর্বমোট ১১ বার জিতেছে এ প্রতিযোগিতাটি। অন্যদিকে ম্যাচ সেরা মেসির ক্যারিয়ারে এটি ৪১ তম দলীয় শিরোপা।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে