
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা হয়ে গেছে পেস বোলিংময়। সেশনে দুই দলের উইকেট পড়েছে আটটি। সবগুলোই শিকার করেছেন দুই দলের পেস বোলাররা। তবে আফগানিস্তানের টপ অর্ডার ধসিয়ে স্বস্তিতে লাঞ্চে গেছে বাংলাদেশ। ৩৫ রানে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নিয়েছেন ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ফুল লেন্থের দারুণ এক ডেলিভারিতে ছন্দে থাকা ইব্রাহিম জাদরানকে ফেরান শরীফুল। লিটন দাসকে ক্যাচ দেওয়ার আগে ৬ রান করেন এই ওপেনার।
স্কোরে ৬ রান যোগ করতেই আরেক ওপেনার আবদুল মালিকের উইকেটও হারায় সফরকারীরা। মালিকের ব্যাট স্পর্শ করা ইবাদতের করা বলটি দারুণভাবে হাতে জব্দ করেন থার্ড স্লিপে জাকির হাসান। ১৭ রান আসে মালিকের ব্যাট থেকে। গুরুত্বপূর্ণ উইকেট রহমত শাহকেও ফেরান ইবাদত।
এর আগে দিনের শুরুতেই বাংলাদেশকে ৩৮২ রানে অলআউট করে আফগানিস্তান। আগের দিনের সঙ্গে আর মাত্র ২০ রান যোগ করতে যে বাংলাদেশের শেষ ৫ উইকেট তুলে নিয়েছেন আফগানিস্তানের দুই পেসার নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাই।
বাংলাদেশের ব্যাটিং ধসের শুরুটা মেহেদী হাসান মিরাজকে দিয়ে। ফিফটি থেকে দুই রান দূরে থাকতে ইয়ামিন আহমেদজাইয়ের বলে আমির হামজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। চার বল পর তাঁর পথ অনুসরণ করেন মুশফিকুর রহিম। নিজাত মাসুদের শর্ট লেংথ থেকে লাফিয়ে ওঠা বলটা ঠিকঠাক খেলতে ব্যর্থ হন মুশফিক। তাঁর ব্যাটের কানা ছুঁয়ে বল যায় উইকেটকিপারের গ্লাভসে। ৪৭ রান করেছেন মুশফিক।
এরপর তাইজুল ইসলাম ও শরীফুল ইসলামকেও ফেরান নিজাত। অভিষেক টেস্টে ৫ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন এই পেসার। মাঝে তাসকিন আহমেদকে ফেরান ইয়ামিন।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
৩৭ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ ঘণ্টা আগে