
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয় জানিয়েছেন, ফিক্সিংয়ের অভিযোগের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে তাঁর পরিবার। ভিডিও বার্তায় চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা এই ক্রিকেটার বলেন, ‘গত চার দিনে আমার এবং আমার পরিবারের ওপর দিয়ে যে মানসিক চাপ ও যন্ত্রণা গেছে, তা কেবল আমি আর আমার পরিবার জানি। পরিস্থিতি এতটাই অসহনীয় ছিল, বিস্তারিত কিছু বলার মতো অবস্থায়ও ছিলাম না। তবে বিসিবি, আমাদের অভিভাবক হিসেবে, এই বিষয়ে ইতিমধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে। তাদের এই পদক্ষেপ আমাকে কথা বলার সাহস জুগিয়েছে। তাই আজ আমি এই বিষয়ে মুখ খুলতে চাই।’
মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে উল্লেখ করে বিজয় বলেন, ‘শেষ চার দিনে বিভিন্ন মাধ্যমে যে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে, তা কোনো ক্রিকেটারের জন্যই কাম্য নয়। যারা এই সংবাদ তৈরি করেছেন, যারা এ নিয়ে মজা নিচ্ছেন, কিংবা যেভাবে সংবাদটিকে প্রমোট করেছেন, তাদের সকলের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। আমি উকিল নোটিশ পাঠিয়েছি এবং আশা করছি, সংশ্লিষ্ট সবাই দুই-এক দিনের মধ্যেই তা পেয়ে যাবেন।’
বিজয় বললেন ভবিষ্যতে কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমনটা না হয়, ‘আমার ওপর দিয়ে যা গেছে, তা যেন ভবিষ্যতে আর কোনো ক্রিকেটারের ওপর দিয়ে না যায়। আগেও দেখেছি, অনেক সময় কোনো ক্রিকেটারের সঙ্গে কথা না বলেই তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করা হয়েছে। এটি কেবল ক্রিকেটারের জন্য নয়, তার পরিবারের জন্যও অত্যন্ত কষ্টদায়ক। যারা এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করে সংবাদ পরিবেশন করেন, তারা কখনোই দেশের ক্রিকেটের মঙ্গল চান না। আমি আপনাদের অনুরোধ করব, এ ধরনের ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রচার থেকে বিরত থাকুন। এটি অন্যায় এবং ক্রিকেটের জন্য মারাত্মক ক্ষতিকর।’
ভিডিও বার্তার শেষাংশে বিজয় তাঁর পাশে থাকা শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই কঠিন সময়ে যারা আমাকে এবং আমার পরিবারকে সাহস জুগিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা পাশে না থাকলে পরিস্থিতি সামলানো আরও কঠিন হতো।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২৮ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে