
মাহমুদউল্লাহ রিয়াদ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। প্রাণপ্রিয় স্বামীর জন্য সবার কাছে দোয়া চাইলেন মিষ্টি।
ফেসবুকে মাহমুদউল্লাহর হাসপাতালে শুয়ে থাকার ছবি পোস্ট করেন মিষ্টি। বাংলাদেশের তারকা ক্রিকেটারের স্ত্রী লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ পরম করুণাময়। তার (মাহমুদউল্লাহ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’ পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। রক্তচাপ হঠাৎ কমে গেলেও এখন স্বাভাবিক রয়েছে। প্লাটিলেটের অবস্থাও স্থিতিশীল।
এ বছরের মার্চে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ। তখন থেকেই তাঁর ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে পড়েছে ঘরোয়া ক্রিকেটে। কদিন আগে বাংলাদেশের তারকা অলরাউন্ডার একটা কোচিং কোর্সও করেছেন।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৬ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে