
সতীর্থরা উপহার দিলেন দলের সব খেলোয়াড়ের স্বাক্ষরিত বিশেষ জার্সি, নির্বাচক হান্নান সরকার তুলে দিলেন বিসিবির বিশেষ সম্মাননা ক্রেস্ট। নিজের মাঠে বেশ সুন্দর বিদায়ী সংবর্ধনা পেলেন রাজশাহীর ক্রিকেটার ফরহাদ হোসেন। প্রায় দুই দশকের প্রথম শ্রেণি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন আজ ৩৮ ছুঁই ছুঁই এই অলরাউন্ডার। ফরহাদের বিদায়টা আরও সুন্দর হতো, যদি রংপুরের বিপক্ষে জিততে পারত রাজশাহী।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে ১০১ রানে রংপুরের কাছে হেরে গেছে রাজশাহী। ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৬১ রানে গুটিয়ে গেছে তারা। প্রথম ইনিংসে রংপুর ও রাজশাহী দুই দলেরই স্কোর ছিল সমান ১৮৯।
বিদায়ী ম্যাচে রাজশাহীর ফরহাদ প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংস করেছেন ৯ রান। চলতি লিগে আট ইনিংসে একবার ছুঁতে পেরেছেন ফিফটি (৯৭)। ২০০৫ সালে রাজশাহী স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল ফরহাদের। ১৬১ ম্যাচে করেছেন ৯০৬৫ রান, গড় ৩৫.৯৭। ১৮টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৪৬ ফিফটি। বল হাতে নিয়েছেন ১৬৫ উইকেট।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে সিলেটের বিপক্ষে ফলোঅনে পড়েও দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরি, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের ফিফটিতে জয়ের সমান ড্র করেছে খুলনা। প্রথম ইনিংসে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছিল সিলেট। বিপরীতে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়ে যায় খুলনা। তাতে ২২৩ রানের লিড পায় সিলেট। আর হারের শঙ্কা জেঁকে বসে খুলনার ওপর।

তবে আজ শেষ দিন বিজয়ের ১০১ বলে ৫৪, ইমরুলের ১৬২ বলে ৭১, মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১০৮ বলে ১০২ এবং নুরুল হাসান সোহানের ৬০ বলে ৬০ রানের ইনিংসে চড়ে ৩ উইকেটে ২৯৬ রান করলে সিলেট, দিনের খেলা শেষ হয়ে যায়।
সিলেটে ড্র হয়ে গেছে ঢাকা ও ঢাকা মহানগরের ম্যাচটিও। মহানগরের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৮ উইকেটে ঢাকা ১৪৮ রান তুললে ম্যাচ ড্র হয়ে যায়। তার আগে ১১ রানে পিছিয়ে থেকে মহানগর দ্বিতীয় ইনিংসে করেছে ২৬৭ রান। ঢাকার পেসার এনামুল হক নিয়েছেন ৬ উইকেট।
এনসিএলের চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট টেবিল
জয় হার ড্র পয়েন্ট
সিলেট ২ ০ ২ ৬
ঢাকা মহানগর ২ ১ ১ ৫
রংপুর ২ ১ ১ ৫
খুলনা ১ ০ ৩ ৫
ঢাকা ০ ০ ৪ ৪
রাজশাহী ১ ২ ১ ৩
চট্টগ্রাম ১ ২ ১ ৩
বরিশাল ০ ৩ ১ ১

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে