মুশফিকুর রহিম আর লিটন দাস এমন একটা দিন উপহার দিয়েছেন, সংবাদ সম্মেলনে না এসে পারেন না রাসেল ডমিঙ্গো। তা এলেনও বটে বাংলাদেশ কোচ। দুই শিষ্যকে প্রশংসাবন্যায় ভাসালেন ডমিঙ্গো। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলেছেন মুশফিক-লিটন। ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ টেস্টের প্রথম দিন শেষ করেছে ওই একই উইকেটে ২৭৭ রান তুলে।
মুশফিক-লিটন জুটি ছাপিয়ে গেছে ডমিঙ্গোর ভাবনা। ষষ্ঠ উইকেটে দুজনের ২৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি টেস্টে কোচ হিসেবে তাঁর সেরা দেখা। সংবাদ সম্মেলনে দুর্দান্ত জুটিটা নিয়ে ডমিঙ্গো বললেন, ‘কোচ হিসেবে টেস্টে আমার দেখা সেরা জুটি এটা। ২০ রানে আমাদের ৫ উইকেট ছিল না (২৪ রানে ৫ উইকেট)। কঠিন চাপের মুখে দুজনের দুর্দান্ত চেষ্টা। অবশ্যই আমাদের শুরুটা ভালো হয়নি। কিছু ভুল শট ছিল, দুর্দান্ত কিছু বলও ছিল। টেস্ট ক্রিকেট সব সময় কঠিন জায়গা। কিন্তু দুর্দান্ত স্কিল আর লড়াকু চরিত্র দিয়ে বাংলাদেশকে তারা ভালো জায়গায় এনেছে।’
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন লিটন। ঢাকায় ফিরে আফসোসটা মিটিয়ে দিলেন দারুণ এক সেঞ্চুরিতে। ডমিঙ্গো বললেন, ‘সে তার খেলাকে অন্য লেভেলে নিয়ে গেছে। নিচের দিকে ব্যাটিং করা তাকে সহায়তা করছে। সে অবশ্যই বাংলাদেশের ৪ অথবা ৫ নম্বরে ব্যাটিং করার মতো ব্যাটার। সে দারুণ ইতিবাচক খেলে।’
টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেন মুশফিক, টেস্ট ক্যারিয়ারের নবম। মুশফিককে নিয়ে ডমিঙ্গো বললেন, ‘আমার দেখা যে কারোর চেয়ে সে (মুশফিক) বেশি বল খেলে প্রস্তুতি নেয়। ভালো করার জন্য তার দৃঢ়তা অসাধারণ। খারাপ সময়ে সব খেলোয়াড়েরই একটু সমর্থন দরকার হয়। সে তার টেকনিক নিয়ে কিছু কাজ করেছে। সে জানে, কীভাবে রান করতে হয়।’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৯ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
১০ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১২ ঘণ্টা আগে