সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-৩ ব্যবধানে সমতায় থাকায় শেষ ম্যাচটি দাঁড়িয়েছিল সিরিজ নির্ধারণীতে। তাতে শেষ হাসি হাসল ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাবর আজমদের ৬৭ রানে হারিয়েছে মঈন আলীরা। সেই সঙ্গে ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ইংল্যান্ড।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ডেভিড মালানের ৪৭ বলে অপরাজিত ৭৮ রানের সুবাদে ৩ উইকেটে ২০৯ রানের সংগ্রহ পায় ইংলিশরা। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৩ ছয়ে। এ ছাড়া ইংল্যান্ডের হয়ে ২৯ বলে ৪৬* রান করেন হ্যারি ব্রুক। রান আউট হওয়া বেন ডাকেট করেন ৩০ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪২ রানে থামে পাকিস্তান। শুরুতেই দুই ওপেনার বাবর (৪) ও মোহাম্মদ রিজওয়ানকে (১) হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকেরা। সেই চাপ আর সামাল দিতে পারেনি পাকিস্তান। শান মাসুদের ৪৩ বলে ৫৬ রানের ইনিংসটি কেবল হারের ব্যবধানটুকু কমাতে পেরেছে। শেষদিকে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। পাল্লা দিয়ে বাড়তে থাকা রানের ব্যবধান কমাতে দ্রুত ব্যাট চালাতে গিয়ে বিদায় নেন আসিফ আলী ও মোহাম্মদ নওয়াজরা। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন খুশদিল শাহ।
ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ক্রিস ওকস। ২ উইকেট শিকার করেছেন ডেভিড উইলি। ইংল্যান্ড সিরিজ জিতে নিল ৪-৩ ব্যবধানে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে